পাইকগাছায় প্রদীপন সিঁড়ি প্রকল্পের অতি
দরিদ্রদের জন্য অর্থনৈতিক ও খাদ্য নিরাপত্তা প্রকল্পের আওতায় হতদরিদ্র
নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ
চত্ত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী
আতিয়ুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
সংশ্লিষ্ট প্রকল্প ব্যবস্থাপক সুবীর কুমার সাহা, সেভ দ্যা চিলড্রেনের
প্রকল্প কর্মকর্তা মোঃ জামাল উদ্দিন, ইকরামুল ইসলাম, উপজেলা ইনচার্জ
কামরুন্নাহার, বিচিত্রা বিশ্বাস ও রিতা রায়। অনুষ্ঠানে ৪৫ জন হতদরিদ্র
নারীকে ১টি করে সেলাই মেশিন ও অন্যান্য উপকরণ প্রদান করা হয়।
Thursday, April 4, 2013
Wednesday, April 3, 2013
এই আইনের (আজাইড়া প্যাঁচাল !) সুফল কি কোন ভোক্তা পেয়েছেন???
◄►পণ্য কিনে প্রতারিত হলে কী করবেন?
বাজারে কিনতে গেছেন পণ্য। কোনো না কোনোভাবে আপনি প্রতারিত হলেন। কিন্তু
কাকে জানাবেন সেই অভিযোগ? চিন্তার কারণ নেই। আপনার সমস্যার সমাধানে আছে
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯।
যেসব কারণে আইনের শরণাপন্ন হতে পারেন সেগুলোর মধ্যে রয়েছে—
►বিক্রেতা যদি পণ্যের মোড়ক ব্যবহার না করে
►মূল্যতালিকা প্রদর্শন না করা
►সেবার তালিকা সংরক্ষণ ও প্রদর্শন না করা
►অধিক মূল্যে পণ্য বিক্রয় করা, ভেজাল পণ্য বিক্রয়, খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ, অবৈধ প্রক্রিয়ায় পণ্য উত্পাদন
►মিথ্যা বিজ্ঞাপন দ্বারা প্রতারণা
►প্রতিশ্রুত পণ্য সরবরাহ না করা
►ওজনে ও পরিমাপে কারচুপি
►দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে গজ-ফিতায় কারচুপি
►নকল পণ্য প্রস্তুত
►মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়।
তবে এই আইনের অধীনে আদালতে সরাসরি কোনো মামলা যায় না। অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্তসাপেক্ষ মামলা শুধু ভোক্তা অধিদপ্তর করতে পারবে।
Tuesday, April 2, 2013
পাইকগাছায় বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত
পাইকগাছায় বিশ্ব অটিজম সচেতনতা দিবস
উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয়ছিল
"অটিজম জীবনের সাহসী যাত্রা"। দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার সকালে উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এক
বর্ণাঢ্য র্যালী শেষে স্বাস্থ্য কমপ্লেক্সের অডিটরিয়াম ভবনে উপজেলা
স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ আবুল ফজলের সভাপতিত্বে আলোচনা সভায়
বক্তব্য রাখেন ডাঃ মোঃ সাফিকুল ইসলাম, ডাঃ প্রশান্ত মন্ডল,ডাঃ সঞ্জয় কুমার,
উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর উদয় মন্ডল, সহকারী মেডিকেল অফিসার ডাঃ
মৃন্ময় কুমার মন্ডল, দেলোয়ার হোসেন ও নার্গিস পারভীন।
Subscribe to:
Posts (Atom)

