Showing posts with label পাইকগাছা উপজেলা. Show all posts
Showing posts with label পাইকগাছা উপজেলা. Show all posts

Friday, December 15, 2017

পাইকগাছা নাগরিক অধিকার বাস্তবায়ন কমিটির সন্মেলন অনুষ্ঠিত

পাইকগাছার কৃতি সন্তানেরা প্রশাসন, বিচার বিভাগসহ বিভিন্ন স্তরে দক্ষতা ও সততার পরিচয় দিয়ে সুনাম কুড়িয়েছেন বলে মন্তব্য করেছেন সাংবাদিক নিখিল চন্দ্র ভদ্র। বিজয়ের মাসে শহীদ বুদ্ধিজীবী ও মুক্তিসংগ্রামে সকল শহীদদের স্মরণ করে তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধে এ এলাকার মুক্তিযোদ্ধোরা ইতিহাস সৃষ্ঠি করেছেন।


বৃহস্পতিবার শেষ বিকেলে পৌরসভাস্থ শহীদ মিনার চত্বরে পাইকগাছা নাগরিক অধিকার বাস্তবায়ন কমিটি আয়োজিত সন্মেলনে প্রধান অতিথির বক্তবে এসব কথা বলেন পার্লামেন্ট জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও কালের কণ্ঠের সিনিয়র রিপোর্টার নিখিল চন্দ্র ভদ্র।

তিনি এলাকার জলবদ্ধতা নিরসনে নদী খনন, ভাঙ্গন রোধ, বিশ্ব ব্যাংকের অর্থায়নে উপকূলীয় এলকার মানুষের জান-মাল রক্ষার্থে টেকসই বাধ নির্মাণসহ মৌলিক নাগরিক অধিকার বাস্তবায়নে সরকারের গৃহীত পদক্ষেপ বাস্তবায়নে সকলকে এগিয়ে আসার আহবান জানান।


এর আগে সন্মেলনের উদ্বোধন করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এ্যাডঃ প্রশান্ত কুমার মন্ডল। আয়োজক কমিটির সভাপতি আঃ মজিদ গাজীর সভাপতিত্বে ও এ্যাড. রবীন্দ্র নাথ মন্ডলের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, সংবাদিক সাকিলা রুমা, কৌশিক দে বাপ্পী, জেলা নাগরিক সমাজের নেতা এমএম ইকবাল হোসেন বিপ্লব, এ্যাড. মোঃ বাবুল হাওলাদার।

বক্তব্য রাখেন, এ্যাড. কিশোর দাশ, এ্যাড. সমরেশ মন্ডল, আকবর আলী, এমএ লতিফ, এসএম আফজাল হোসেন, প্রভাষক মোকারম উল আহাদ, ফারুক হোসেন, সাংবাদিক অমল মন্ডল, নুর ইসলম, শংকর মন্ডল প্রমুখ।

Thursday, December 14, 2017

পাইকগাছায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

পাইকগাছায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠনের উদ্যোগে পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষা অফিসার শোভা রায়ের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. স ম বাবর আলী।


বিশেষ অতিথি ছিলেন, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)  মিহির বরণ মন্ডল, অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, শিবসা সাহিত্য অঙ্গনের সভাপতি সুরাইয়া বানু ডলি। বক্তব্য রাখেন, প্রভাষক ময়নুল ইসলাম, মাসুদুর রহমান মন্টু, সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, প্রকাশ ঘোষ বিধান, শিক্ষার্থী নাদিয়া সুলতানা, প্রচেতা জামান নিধি ও মুসফেকা আফরোজ।


অনুরূপভাবে পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে প্রধান শিক্ষক অজিত কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. স ম বাবর আলী। বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা সরদার মোহাম্মদ নাজিম উদ্দীন, শিক্ষক আব্দুল ওহাব, প্রণব বিশ্বাস, ফজলুল আজম, পঞ্চানন সরকার, রোকনুজ্জামান, শিক্ষার্থী রুমানা ইসলাম মৌ, মৌমিতা শীল, জান্নাতুল ফেরদৌস চাঁপা ও সুমাইয়া বিনতে মাসুদ।


এছাড়া পাইকগাছা কলেজ, কপিলমুনি সহচরী বিদ্যামন্দির স্কুল এন্ড কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পাইকগাছা কলেজ রোভার স্কাউটসের মহাতাবু জলসা ও দীক্ষা অনুষ্ঠান

অনুষ্ঠিত হয়ে গেল পাইকগাছা কলেজ রোভার স্কাউটসের মহাতাবু জলসা ও দীক্ষা অনুষ্ঠান। এই অনুষ্ঠানে ১৫ জন রোভার ও ৭ জন গার্লস ইন রোভারকে দীক্ষা প্রদান করা হয়।


বুধবার সকালে পাইকগাছা কলেজ চত্বরে খুলনা জেলা রোভার স্কাউটসের সহকারী কমিশনার ও অধ্যক্ষ মিহির বরণ মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের সদস্য সুরাইয়া বানু ডলি।




বিশেষ অতিথি ছিলেন, অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, খুলনা জেলা রোভার স্কাউটসের প্রতিনিধি জিএমএম আজাহারুল ইসলাম, রোভার স্কাউট লিডার মোমিন উদ্দীন, প্রভাষক সুষ্মিতা সরকার, হারুন-অর-রশীদ, লিলিমা খাতুন, মল্লিকা অধিকারী, মাহবুবা নাজনীন ইরানী, আব্দুর রাজ্জাক বুলি, শহিদুল ইসলাম, নূর মোহাম্মদ, প্রধান শিক্ষক আশুতোষ কুমার মন্ডল, মুক্তিযোদ্ধা সরদার মোহাম্মদ নাজিম উদ্দীন, মোবারক হোসেন, সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, এন ইসলাম সাগর। বক্তব্য রাখেন, শিক্ষার্থী এরশাদ হোসেন, পম্পা সরদার, আল-আমিন মোড়ল ও আফরোজা সুলতানা।

Tuesday, December 12, 2017

জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস পালিত

পাইকগাছায় র‌্যালি, প্রামাণ্যচিত্র ও ভিডিও প্রদর্শনের মধ্যে দিয়ে জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহযোগিতায় মঙ্গলবার সকালে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পরিষদ মিলনায়তনে প্রামাণ্যচিত্র ও ভিডিও প্রদর্শন করা হয়।


উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. স ম বাবর আলী।


বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওঃ শেখ কামাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মিহির বরণ মন্ডল, অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম, উপাধ্যক্ষ সরদার মোহাম্মদ আলী, ইউপি চেয়ারম্যান গাজী জুনায়েদুর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, কৃষি অফিসার কৃষিবিদ এএইচএম জাহাঙ্গীর আলম, মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবদীন, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান, সমবায় কর্মকর্তা মুকুন্দ বিশ্বাস, বন কর্মকর্তা প্রেমানন্দ রায়, সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ।

বক্তব্য রাখেন, প্রভাষক আদিত্ব বাছাড়, মুসফেকা হুমায়ূন কবির পিন্টু, ময়নুল ইসলাম, কুসুম কলি সরকার, মোমিন উদ্দীন, তারেক আহম্মেদ ও আব্দুর রাজ্জাক বুলি, শিক্ষক এসএম আমিনুর রহমান লিটু, শিবপদ মন্ডল, সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, এন ইসলাম সাগর, শিক্ষার্থী সাদিয়া আক্তার তমা, অর্পিতা শীল, পম্পা সরদার, রাজিয়া সুলতানা তিথি, তামান্না সুলতানা, ফয়সাল, রমজান, শুভ, রাফি ও আফরোজা সুলতানা। 

গড়ইখালীর আইন শৃঙ্খলা নিয়ে মাসিক সভায় উদ্বেগ প্রকাশ

পাইকগাছা উপজেলা পরিষদের মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব এ্যাড. শেখ মোঃ নূরুল হক।


সভায় সহকারী শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জনের উপর হামলার সুষ্ঠু বিচার, গ্রাম আদালত ব্যবস্থাপনা কার্যকর, আলোকদ্বীপ গুচ্ছগ্রাম এলাকায় মাদকের ব্যবহার, ইউপি সচিব ধীমান মল্লিকের নামে মামলা প্রত্যাহার, পৌরসভায় অস্থায়ীভাবে ম্যাজিস্ট্রেট নিয়োগ, গাংরখি নদী ও নাছিরপুর খালের অবৈধ বাঁধ ও নেটপাটা অপসারণ, হাসপাতাল মোড়ের সড়ক সম্প্রসারণ, শঙ্কদানা কাঁঠের ব্রীজ সংস্কার, চিংড়ি চাষ নিয়ন্ত্রণ ও ধান্যকর্তন প্রতিরোধ কমিটি গঠনসহ গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

গড়ইখালী ইউনিয়নের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির কথা উল্লেখ করে সভায় ইউপি চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস বলেন, গত সোমবার একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এলাকার বাবু গাইন প্রকাশ্যে রব্বানী গাজী নামে এক ব্যক্তিকে ঝাড়ু পেটা করে। এভাবেই বাবু গাইন প্রতিটি সেকেন্ডে বিভিন্ন অপরাধ মূলক কাজ করে গড়ইখালীর আইন শৃঙ্খলার অবনতি ঘটাচ্ছে।

ইউপি চেয়ারম্যানের সাথে একমত পোষণ করে এমপি নূরুল হক বলেন, একমাত্র গড়ইখালী বাদে উপজেলার সবগুলো ইউনিয়ন এবং পৌরসভার আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো। বাবু গাইনের অত্যাচার ও নির্যাতনে জর্জরিত গড়ইখালীবাসী। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাবু গাইনকে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য ওসি আমিনুল ইসলামকে নির্দেশ দেন এমপি নুরুল হক।

সভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান এ্যাড. স ম বাবর আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওঃ শেখ কামাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন, ওসি আমিনুল ইসলাম বিপ্লব, উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডাঃ প্রভাত কুমার দাশ, মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু।

বক্তব্য রাখেন, অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম, মিহির বরণ মন্ডল, আজহারুল ইসলাম, প্যানেল মেয়র এসএম ইমদাদুল হক, ইউপি চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস, দিবাকর বিশ্বাস, কেএম আরিফুজ্জামান তুহিন, রিপন কুমার মন্ডল, কওছার আলী জোয়াদ্দার, গাজী জুনায়েদুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, প্রধান শিক্ষক অজিত কুমার সরকার, আশুতোষ কুমার মন্ডল, সুরাইয়া বানু ডলি, খালেকুজ্জামান, জিএম আজহারুল ইসলাম, আলতাফ হোসেন, সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, এম মোসলেম উদ্দীন, এন ইসলাম সাগর, প্রকাশ ঘোষ বিধান, মোঃ দাউদ শরীফ, গাজী মিজান ও মহিদুল ইসলাম।

পাইকগাছায় আধুনিক মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের নির্মাণ কাজ সম্পন্ন

পাইকগাছা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের নির্মাণ কাজ গত ৬ মাস আগে শেষ হলেও এখনো আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করা হয়নি। প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে পৌর বাজারের প্রাণকেন্দ্রে আধুনিক মুক্তিযোদ্ধা কমপ্লেক্সটি নির্মাণ করা হয়েছে। বিজয় দিবসের আগে কমপ্লেক্সটি হস্তান্তর করার কথা থাকলেও কিছু কাজ অসম্পন্ন থাকায় এবং নানা জটিলতার কারণে চলতি মাসেও কমপেক্সটি হস্তান্তর করা সম্ভব হবে না বলে মনে করছেন সংশিষ্ট কর্তৃপক্ষ। 

তবে দীর্ঘ প্রতিক্ষার পর মুক্তিযোদ্ধাদের জন্য আধুনিক কমপ্লেক্সের মতো সুন্দর ব্যবস্থাপনা করে দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মুক্তিযোদ্ধা সংসদ নেতৃবৃন্দ।

পাইকগাছা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স (ফাইল ছবি)
বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে যাদের সবচেয়ে বেশি অবদান ও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল মুক্তিযোদ্ধারা ছিলেন তাদের মধ্যে অন্যতম। কিন্তু স্বাধীন দেশে জাতির এই শ্রেষ্ঠ সন্তানরা দীর্ঘদিন ছিলেন উপেক্ষিত। যদিও বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর হতে মুক্তিযোদ্ধাদের কল্যাণে নানা উদ্যোগ নিয়েছে। সরকারের নেয়া উদ্যোগের মধ্যে উপজেলা পর্যায়ে মুক্তিযোদ্ধাদের জন্য আধুনিক মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণের সিদ্ধান্ত সারাদেশে মুক্তিযোদ্ধাদের কাছে প্রশংসিত হয়েছে।

সারাদেশের ন্যায় পাইকগাছা পৌর বাজারের প্রাণ কেন্দ্রে সাড়ে ৮ শতক জমির উপর নির্মাণ করা হয়েছে ২ হাজার ৪০০ স্কয়ারফুট আয়তনের ৩ তলা বিশিষ্ট আধুনিক মুক্তিযোদ্ধা কমপ্লেক্স। কমপ্লেক্সের সামনে স্থাপন করা হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি।

কমপ্লেক্সের প্রাক্কলিত ব্যয় ধরা হয় ২ কোটি ৭২ লাখ ৭৯ হাজার টাকা। ২০১৩ সালের ৭ নভেম্বর এর নির্মাণ কাজ শুরু করা হয়। উপজেলা প্রকৌশল দপ্তরের তত্তাবধায়নে নির্মাণ কাজ করে খুলনার ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স ওয়াই এ খাঁন। নির্মাণ কাজ সম্পন্ন করার নির্ধারিত সময় নির্ধারণ করা হয় চলতি বছরের অর্থাৎ ২০১৭ সালের ১৮ জুন। নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণ কাজ শেষ হয়েছে বলে দাবি করেছেন উপজেলা প্রকৌশল দপ্তর কর্তৃপক্ষ।

এ বছর বিজয় দিবসের আগে কমপেক্সটি মুক্তিযোদ্ধাদের নিকট হস্তান্তরের কথা ছিল বলে জানিয়েছেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু। মুক্তিযোদ্ধা এ কমান্ডার বলেন, বিদ্যুৎ ও পানির লাইন স্থাপনসহ কমপেক্সের ছোট খাটো কিছু কাজ এখনো বাকী রয়েছে। আমরা আশা করেছিলাম বিজয় দিবসের আগেই কমপ্লেক্স হস্তান্তর করা হবে। তবে জেলা প্রশাসক ও ইউএনও সাহেব আন্তরিক হলে বিজয়ের মাসের মধ্যেই এটি হস্তান্তর করা সম্ভব।

তবে হস্তান্তর যে দিন হোক, আমাদের জন্য সরকার যে সুব্যবস্থা করেছেন তার জন্য আমরা মুক্তিযোদ্ধারা সকলেই কৃতজ্ঞ। আমাদের উপজেলায় ২৩৫ জন মুক্তিযোদ্ধার মধ্যে প্রায় ২ শতাধিক মুক্তিযোদ্ধা এখনো জীবিত রয়েছেন। স্বাধীনতার পর এক সঙ্গে এতো মুক্তিযোদ্ধার বসার কোন জায়গা ছিলো না। আমরা ঠিকমত কোন মিটিং করতে পারি না। আমাদের ছিল না কোন আয়ের উৎস। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে মুক্তিযোদ্ধাদের ভাতা ৩০০ টাকার স্থলে ১০ হাজার টাকা এবং বছরে ২০ হাজার টাকা উৎসব ভাতার ব্যবস্থা করেছেন। সর্বপরি একটি আধুনিক কমপ্লেক্স নির্মাণ করার মাধ্যমে আমাদের জন্য একটি স্থায়ী ঠিকানা করে দিয়েছেন। সভা-সমাবেশের জন্য কমপ্লেক্সটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি আয়ের উৎস হিসাবেও এটি ব্যাপক ভূমিকা রাখবে। মুক্তিযোদ্ধাদের কল্যাণে কমপ্লেক্স নির্মাণ করে দেওয়ার জন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

--মোঃ আব্দুল আজিজ, পাইকগাছা।

Sunday, December 10, 2017

পাইকগাছায় বিশ্ব মানবাধিকার দিবস পালন

পাইকগাছায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস্ অব বাংলাদেশ ফাউন্ডেশন উপজেলা শাখার উদ্যোগে রোববার সকালে এক বর্ণাঢ্য র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে সংগঠনের চেয়ারম্যান ও কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এ্যাডঃ শফিকুল ইসলাম কচির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জিএমএম আজাহারুল ইসলাম।


বিশেষ অতিথি ছিলেন, শিব্সা সাহিত্য অঙ্গনের সভাপতি সুরাইয়া বানু ডলি, এসআই মোমিন, প্রেসক্লাব সভাপতি এফএমএ রাজ্জাক, মুক্তিযোদ্ধা সুবোল চন্দ্র মন্ডল, ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির নির্বাহী পরিচালক মোঃ নিজাম উদ্দীন, যুগ্ম-সচিব মোঃ নূরুল ইসলাম, বেগম সুফিয়া কেরামত। প্রভাষক ময়নুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন, এসএম লোকমান হাকিম, আনোয়ার হোসেন, হিরন্ময় রায়, বিকাশেন্দু সরকার, ইদ্রিস আলী মোল্লা, এসএম মোজাম্মেল হক, সরদার আমিন উদ্দীন, ফজলুর রহমান, আজহারুল ইসলাম পল্টু, মোবারক হোসেন ও লিপিকা ঢালী।

পাইকগাছায় বেগম রোকেয়া দিবস পালিত

পাইকগাছায় শিবসা সাহিত্য অঙ্গনের উদ্যোগে বেগম রোকেয়া দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে এক বর্ণাঢ্য র‌্যালী প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বিকালে নিজস্ব কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


সংগঠনের সভাপতি সুরাইয়া বানু ডলির সভাপতিত্বে পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. স ম বাবর আলী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসান, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান, কাউন্সিলর আসমা আহম্মেদ।

উপস্থিত ছিলেন, প্রভাষক লুৎফা ইসলাম, নাজমিন নাহার, বজলুর রহমান, সোমা রায়, তরুণ কান্তি মন্ডল, এ্যাডঃ শফিকুল ইসলাম কচি, অনিতা রানী মন্ডল, জিন্নাতুন্নেছা পান্না, সাংবাদিক আব্দুল আজিজ, শিক্ষক সাধনা সরকার, গাজী শহিদুল ইসলাম খোকন, আফরোজা পারভীন শিল্পী ও তামান্না আক্তার।

শ্রেষ্ঠ জয়িতা মনোনীত হওয়ায় অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে অনিতা রানী মন্ডলকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

পাইকগাছায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে শনিবার সকালে মানববন্ধন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান এ্যাড. স ম বাবর আলী।


বক্তব্য রাখেন, অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম, উপজেলা কৃষি অফিসার এএইচএম জাহাঙ্গীর আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জিএমএম আজাহারুল ইসলাম, সহ-সভাপতি উপাধ্যক্ষ সরদার মোহাম্মদ আলী, কমিটির সদস্য ও সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, স্নেহেন্দু বিকাশ, নিজাম উদ্দীন, এ্যাডঃ শফিকুল ইসলাম কচি ও জামিনুর ইসলাম।

পাইকগাছার শ্রেষ্ঠ ৫ জয়িতাকে সম্মাননা প্রদান

পাইকগাছায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

অনুষ্ঠানে সফল নারী হিসেবে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী প্রধান শিক্ষিকা অনিতা রানী মন্ডল, শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে তাহিরা আক্তার খুশি, সফল জননী নারী জ্যোস্না সরকার, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী ক্যাটাগরিতে মর্জিনা খাতুন ও সমাজ উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতি স্মরূপ কাউন্সিলর কবিতা দাশকে সনদপত্র ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।


উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক দপ্তরের যৌথ উদ্যোগে শনিবার সকালে এক বর্ণাঢ্য র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে 'নারীরা আজ অগ্রসর, চায় সমতা জীবনভর' প্রতিপাদ্য বিষয়ের উপর আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. স ম বাবর আলী। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান।


বিশেষ অতিথি ছিলেন, অধ্যক্ষ রবিউল ইসলাম, শিব্সা সাহিত্য অঙ্গনের সভাপতি সুরাইয়া বানু ডলি, বনানী সংঘের সভাপতি জিএমএম আজাহারুল ইসলাম, কাউন্সিলর সরবানু বেগম, এ্যাড. শফিকুল ইসলাম কচি, এসআই মোমিনুর রহমান। প্রভাষক বজলুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন, প্রভাষক ময়নুল ইসলাম, সাংবাদিক আব্দুল আজিজ, জামিনুর ইসলাম, মারুফা বেগম, উর্মি মন্ডল ও জুলি শেখ।

Friday, December 8, 2017

পাইকগাছায় আধুনিক অডিটোরিয়াম নির্মাণে দেড় কোটি টাকা বরাদ্দ

পাইকগাছা উপজেলা পর্যায়ে পাঁচশ আসন বিশিষ্ট আধুনিক অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হল নির্মাণের জন্য প্রথম পর্যায়ে দেড় কোটি টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে। গত ২৮ নভেম্বর স্থানীয় সরকার, পলী উন্নয়ন ও সমবায় মন্ত্রাণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপজেলা-২ শাখার সিনিয়র সহকারী সচিব মোঃ জহিরুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে বরাদ্দের এ বিষয়টি নিশ্চিত করেছেন।


পত্রে উলেখ করা রয়েছে, ২০১৭-১৮ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির এডিপি’র আওতায় উপজেলা উন্নয়ন সহায়তা (কোড নং-৫০১০) খাত হতে খুলনা জেলার পাইকগাছা উপজেলা পরিষদের অনুকূলে ৫০০ আসন বিশিষ্ট আধুনিক অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হল নির্মাণের লক্ষ্যে প্রথম পর্যায়ে দেড় কোটি টাকা বরাদ্দ প্রদান করা হলো। বরাদ্দকৃত অর্থ দ্বারা এলজিইডি কর্তৃক প্রণীত নির্ধারিত ডিজাইন ও প্রাক্কলন মোতাবেক আধুনিক অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হল নির্মাণ প্রকল্পটি বিধি মোতাবেক বাস্তবায়নের জন্য বলা হয়। একই সাথে নির্মাণ কাজের প্রকল্পের জন্য প্রাক্কলিত অর্থের প্রথম পর্যায়ের বরাদ্দের মঞ্জুরীপত্র (জিও) শীঘ্রই প্রেরণ করা হবে বলে উল্লেখ করা হয়েছে।

উপজেলা সদরের প্রাণ কেন্দ্রেই বর্তমান শহীদ এমএ গফুর মিলনায়তনের স্থলেই আধুনিক হল নির্মাণ করা হতে পারে বলে উপজেলা প্রকৌশলী আবু সাঈদ জানিয়েছেন।

উলেখ্য, বর্তমান শহীদ এমএ গফুর মিলনায়তনটি ১৯৭৯ সালে নির্মাণ করা হয়। ১৯৮৫ সালের দিকে যার নাম করণ করা হয় শহীদ এমএ গফুর মিলনায়তন। মিলনায়তনটি শহীদ এমএ গফুরের পুত্র আ’লীগনেতা আনোয়ার ইকবাল মন্টু ১৯৮৬ সাল থেকে ভাড়া নিয়ে সিনেমা হল হিসাবে ব্যবহার করে আসছিলেন। জনপ্রিয়তা কমে যাওয়ায় ২০১৫ সালের জুন মাসের দিকে সিনেমা হলটি সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এরপর থেকে মিলনায়তনটি পতিত অবস্থায় পড়ে রয়েছে। তবে স্বচল থাকতে মিলনায়তনটিতে এলাকার বড় বড় সভা, সমাবেশ এবং বিভিন্ন রাজনৈতিক দলের সম্মেলন অনুষ্ঠিত হতো। বর্তমানে মিলনায়তনটি ব্যবহারের অনুপোযোগী হয়ে পড়ায় এবং উপজেলা পরিষদ মিলনায়তনটি আয়তনে ছোট হওয়ায় বড় ধরণের সভা, সমাবেশ করা নিয়ে বিড়ম্বনায় পড়েন বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন।

অবশেষে উপজেলা সদরে সরকারিভাবে একটি আধুনিক অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হল নির্মাণের জন্য অর্থবরাদ্দ হওয়ায় সরকারকে সাধুবাদ জানিয়েছেন সর্বস্তরের মানুষ।

তবে বর্তমান শহীদ এমএ গফুর মিলনায়তনের স্থলেই নতুন অডিটোরিয়ামটির নাম যেন শহীদ এমএ গফুর মিলনায়তনই রাখা হয় তার জন্য সংশিষ্ট কর্তৃপরে নিকট জোর দাবি জানিয়েছেন শহীদ এমএ গফুর স্মৃতি সংসদের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু।

এদিকে এ ধরণের একটি আধুনিক মানের অডিটোরিয়াম নির্মাণ হলে সুন্দর পরিবেশে সভা, সমাবেশ সম্পন্ন করা সম্ভব হবে বলে জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. স ম বাবর আলী।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসান জানান, খুব শীঘ্রই বরাদ্দের মঞ্জুরীপত্র (জিও) চলে আসবে এবং অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন হলে নির্মাণ কাজ শুরু করা হবে।