Tuesday, April 9, 2013

কপিলমুনিতে হরতাল সমর্থনে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী ১৮ দলের ডাকা মঙ্গলবার সকাল সন্ধা হরতাল সমর্থনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কপিলমুনি বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সোমবার বিকেলে মিছিলটি কপিলমুনি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে এক সমাবেশে মিলিত হয়।

Monday, April 8, 2013

দেশে ৬ দিনের টানা ছুটি !!!

হেফাজতে ইসলামের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে। এদিকে বিএনপির একটি সূত্র জানিয়েছে, বৃহস্পতিবারও হরতালের পরিকল্পনা রয়েছে বিরোধী জোটের। কিন্তু নেতীবাচক প্রভাবের ভয়ে একবারে তিনদিনের হরতাল কর্মসূচি দেয়া হয়নি। এটা নিশ্চিত, যত শান্তিপূর্ণই হোক না কেন সরকার এই হরতালে বাঁধা দেবেই। আর এ ইস্যুকে কাজে লাগিয়ে বৃহস্পতিবারও হরতাল ডাকা হবে।

বৃহস্পতিবার হরতাল হলে সপ্তাহের বাকি ৩ দিনই বন্ধ থাকেব সব। হরতাল হলেই দেশে এখন চলে স্বঘোষিত ছুটি। এর পর শুক্র-শনিবার সরকারি ছুটি। সব মিলিয়ে ছুটি হবে ৬ দিন। স্বাভাবিক কারণেই বলা যায় ৪ দিনের হরতাল আর ৬ দিনের ছুটির ফাঁদে দেশ।

মঙ্গলবারের এইচএসসি পরীক্ষা ১৩ এপ্রিল

বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা হরতালের কারণে মঙ্গলবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা পেছানো হয়েছে। নতুন সূচি অনুযায়ী আগামী ১৩ এপ্রিল (শনিবার) সকাল ১০টা থেকে দুপুর ১টা পযর্ন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সোমবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী বাংলানিউজটজকে এ তথ্য জানান। তিনি বলেন, আন্তঃশিক্ষা বোর্ডের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।