Thursday, April 11, 2013

পাইকগাছায় হরতাল সমর্থনে শিবিরের মহাসড়ক অবরোধ

শিবিরের কেন্দ্রীয় সভাপতি মো. দেলোয়ার হোসেনকে গ্রেফতারের প্রতিবাদে হরতাল সমর্থনে শিবির কর্মীরা গাছের গুড়ি, ইট ও টায়ার জ্বালীয়ে খুলনা-পাইকগাছা মহাসড়ক অবরোধ করে। পিকেটাররা সরল বাজার, আসিফ তেল পাম্প, মানিকতলা বাজারসহ বেশ কয়েকটি পয়েন্টে টায়ার জ্বালীয়ে ও গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করে। এ দিকে হরতাল চলাকালে বাজারের অধিকাংশ দোকানপাট বন্ধ থাকতে দেখা যায়। দূর পাল্লার কোন যানবহন চলাচল করতে দেখা না গেলেও বেশ কিছু নসিমন, ভ্যান, ইজি বাইক চলাচল করতে দেখা যায়।


সাংবাদিক গৌরঙ্গ নন্দীকে হত্যার প্রচেষ্টায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ

দৈনিক কালের কণ্ঠের খূলনা বুরো প্রধান গৌরঙ্গ নন্দীকে হত্যার প্রচেষ্টায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বিবৃতি দিয়েছে প্রেসক্লাব পাইকগাছা। সম্প্রতি দুই দূর্বিত্ত কালের কণ্ঠ খুলনা বুরো অফিসে এসে সাংবাদিক গৌরঙ্গ নন্দীকে জোরপূর্বক ক্ষতিকর ঔষধ খাওয়ায়ে মুখ বেধে হত্যার চেষ্টা চালায়। পরে তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বর্তমানে তিনি নিজ বাসায় অবস্থান করলেও পুরোপুরি সুস্থ্য হননি। বিবৃতি দাতারা ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য পুলিশ প্রশাসনের প্রতি আহবান জানিয়েছেন।

পাইকগাছায় হরতালে ট্রাক ভাংচুর, আহত ১

পাইকগাছায় হরতাল চলাকালে পিকেটিং করার সময় শিবিরের নেতাকর্মীরা ইট, পাটকেল ছুড়ে বরফ বোঝাই একটি ট্রাক ভাংচুর করেছে। এসময় ট্রাকের ভিতরে থাকা নজরুল ইসলাম নামের এক বরফ ব্যবসায়ী আহত হয়েছে। আহতকে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জানা যায়, বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে শিবিরের কয়েকজন নেতাকর্মী পৌরসভাস্থ তেলের পাম্প নামক স্থানে পিকেটিং করছিল। এসময় বরফ বোঝাই দু’টি ট্রাক খুলনা থেকে আসার সময় ঘটনাস্থলে পৌছানো মাত্র পিকেটাররা ট্রাককে লক্ষ্য করে ইট, পাটকেল ছুড়লে ফকিরহাটের আলহাজ্ব আব্দুল জব্বারের লীজা ট্রান্সপোর্ট খুলনা মেট্রো-ট-১১-০৩৮০ নং ট্রাকের সামনের গ্লাসটি সম্পূর্ণ ভেঙ্গে যায়।

এসময় ট্রাকের ভিতরে বসে থাকা বরফ ব্যবসায়ী নজরুল ইসলাম ভাংচুরকৃত গ্লাস ও ইটের আঘাতে মারাত্মক আহত হয়। অপরদিকে খাদ্য মন্ত্রণালয়ের উপ-সচিব আমজাদ শেখের খুলনা মেট্রো-১১-০৯৮৯ নং ট্রাকটির সামনের গ্লাসে আঘাত করলেও তেমন ক্ষয়ক্ষতি হয়নি। এসময় স্থানীয় জনতা আহত বরফ ব্যবসায়ীকে উদ্ধার করে পাশ্ববর্তী শাপলা ক্লিনিকে ভর্তি করে। এ ব্যাপারে ট্রাকের চালক মোঃ জাবেদ জানান ট্রাকটি ঘটনাস্থলে পৌছালে পিকেটাররা বাধা দিলে রাস্তার পাশেই পাকিং করার সাথে সাথেই এলোপাতাড়িভাবে ইট,পাটকেল নিক্ষেপ করে। ঘটনার পরপরই থানার এসআই আব্দুল খালেক, এস আই শহীদ ও এসআই তরিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে ওসি শেখ আবুবকর সিদ্দিক জানান।