Friday, April 12, 2013

পাইকগাছায় ইমামদের মত বিনিময় সভা

পাইকগাছায় উপজেলা নির্বাহী অফিসার ও ওসির সাথে স্থানীয় ইমামদের এক মত বিনিময় সভা শুক্রবার সকালে থানা ভবনে ওসি শেখ আবু বকর সিদ্দীকের সভাপতিত্বে অনুষ্টিত হয়েছে।

সভায় প্রশাসনের পক্ষ থেকে বলা হয় কতিপয় কিছু ব্লগার কুটুক্তিযুক্ত মন্তব্য ব্যবহার করলেও এর জন্য সকল ব্লগার দায়ী নয়। প্রকৃত অপব্যবহারকারী ব্লগারদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে বলে উপস্থিত ইমামদের আশ্বস্থ করা হয়। এছাড়াও জনস্বার্থ বর্হিভুত কোন কাজে মসজিদের মাইক ব্যবহার এবং সহিংস আন্দোলন থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানানো হয়। প্রশাসনের দাবীর প্রতি সমর্থন জানিয়ে ইমাম পরিষদের নেতারা বলেন, সহিংস আন্দোলন হেফাজতে ইসলাম সমর্থন করে না এবং জনস্বার্থ বহিভুত কোন কাজে মসজিদের মাইক ব্যবহার করা হবে না বলে আশ্বস্থ করেন।


পাইকগাছায় মাদকদ্রব্য বিনষ্ট

পাইকগাছায় থানা পুলিশ কর্তৃক জব্দকৃত মাদকদ্রব্য বিনষ্ট করা হয়েছে। শুক্রবার সকালে থানা চত্বরে উপস্থিত থেকে বিভিন্ন সময়ে উদ্ধারকৃত ৩৫ বোতল ফেনসিডিল বিনষ্ট করেন উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট কাজী আতিয়ুর রহমান।


বাস্তবতা !

▣ গোপন কথা যতক্ষণ তোমার কাছে আছে সে তোমার বন্দী। কিন্তু কারো নিকট তা প্রকাশ করা মাত্রই তুমি তার বন্দী হয়ে গেলে। .......হযরত আলী (রাঃ)

••সাপ যখন জীবিত থাকে তখন পিপঁড়া খায়। আবার সাপ যখন মারা যায় তখন পিপঁড়া সাপকে খায়। সময় কখনও কখনও বদলায় !

••একটি গাছ দিয়ে কয়েক লাখ ম্যাচের কাঠি তৈরী যায় আবার একটি ম্যাচের কাঠি দিয়ে কয়েক লাখ গাছ পুড়িয়ে দেওয়া যায়।

আমাদের ভুলে গেলে চলবেনা আমাদের চাইতেও শক্তিধর কেউ আছে !!!