Saturday, April 13, 2013

আজ চৈত্র সংক্রান্তি, বিদায় ১৪১৯

চৈত্র সংক্রান্তি; বাংলা সনের শেষ দিন। শেষ দিন ঋতুরাজ বসন্তেরও। বাংলা সনের শেষ দিন হওয়ায় চৈত্র মাসের শেষ দিনটিকে চৈত্র সংক্রান্তি বলা হয়। আজ ৩০শে চৈত্র শনিবার মহাকালের বুকে ঠাই নিচ্ছে ১৪১৯। ১৪২০ বঙ্গাব্দের শুরু হবে কাল রোববার। বৈশাখ বন্দনায় মেতে উঠবে বাঙালি।


Friday, April 12, 2013

পাইকগাছা ৮ দলীয় এরশাদ কাপ ফুটবল র্টুর্নামেন্টের শুভ উদ্বোধন

পাইকগাছায় শুরু হয়েছে ৮ দলীয় এরশাদ কাপ ফুটবল টূনামেন্ট ‘১৩। শুক্রবার বিকালে পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠে সুন্দরবন স্পোটিং ক্লাবের পৃষ্টপোষকতায় উক্ত খেলার সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর। প্রধান অতিথি ও খেলার শুভ উদ্বোধন ঘোষনা করেন উপজেলা নির্বাহী অফিসার কাজী আতিয়ুর রহমান। সার্বিক পরিচালনার দায়িত্বে ছিলেন সুন্দরবন স্পোটিং ক্লাবের কোচ তুষার কান্তি মন্ডল, সহযোগি হিসেবে আছেন মাসুম, বাবু।

উদ্বোধনী দিনে তালা সেন্টমেরি স্পোটিং ক্লাব ও গজালিয়া সোনালী ক্লাবের খেলা অনুষ্ঠিত হয়। তালা সেন্টমেরি স্পোটিং ক্লাব ১-০ গোলে জয়লাভ করে।


পাইকগাছায় হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল

পাইকগাছায় হেফাজতে ইসলামের কমিটি গঠনের একদিন পর শুক্রবার জুম্মার নামাজের পর নাস্তিক ব্লগারদের ফাঁসি, হেফাজতে ইসলামের ১৩ দফা দাবী বাস্তবায়ন ও দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে।

বিক্ষোভ মিছিলে জাতীয় পার্টি, বিএনপি, জামায়াতসহ ১৮ দলীয় জোটের নেতা কর্মীরা অংশ গ্রহন করেন। বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বাজার জিরো পয়েন্টের সংক্ষিপ্ত পথ সভায় বক্তব্য রাখেন নবগঠিত হেফাজতে ইসলামের উপজেলা আমির ও পৌর ঈমাম পরিষদের সেক্রেটারী মাওঃ সোলায়মান হোসেন নোমানী, থানা মসজিদের খতিব আলহাজ্ব হাফেজ মাওঃ জালাল উদ্দীন। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা জাপা ও পাইকগাছা নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, বিএনপি নেতা স ম আব্দুর জব্বার, ইসলামী আন্দোলন এর পৌর সভাপতি গাজী সালাম,গজালিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ দেলোয়ার হোসেন।