Wednesday, April 17, 2013

১৯ এপ্রিলের এইচএসসি পরীক্ষা ৩ মে

উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষার্থীদের দাবির মুখে অবশেষে ১৯ এপ্রিলের পরীক্ষা আগামী ৩ মে অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী বলেন, “বুধবার আন্ত:শিক্ষা বোর্ডের সভায় এ সিদ্ধ‍ান্ত নেওয়া হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ১৯ এপ্রিলের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ৩ মে অনুষ্ঠিত হবে।” ১৯ এপ্রিলের সকালের পরীক্ষাগুলো ৩ মে সকাল ৯টায় শুরু হয়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে এবং বিকেলের পরীক্ষাগুলো ৩ মে দুপুর ২টা থেকে শুরু হয়ে ৫টা পর্যন্ত চলবে।

মনস্তাত্বিক শক্তি বর্ধক !!!


আগামী সোম ও মঙ্গলবার হরতাল দিতে পারে ১৮ দল

আগামী সোম ও মঙ্গলবার (২২ এবং ২৩ এপ্রিল) হরতাল ডাকতে পারে বিএনপি'র নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। গতকাল মঙ্গলবার ১৮ দলের বেঠকে নতুন এ কর্মসূচির বিষয়ে আলোচনা হয় বলে জানা গেছে। বৈঠক সূত্র জানায়, আগামী ২১ এপ্রিল রোববার নিম্ন আদালতে শীর্ষ স্থানীয় নেতাদের জামিন না দিলে পরের দু’দিন হরতাল ডাকা হবে।