সারাদেশে
ডাকা আগামী রবিবারের হরতাল প্রত্যাহার করেছে হেফাজতে ইসলাম। রোববারের ডাকা
হরতাল স্থগিত করেছে হেফাজতে ইসলাম। বৃহস্পতিবার আসরের নামাজের পর
চট্টগ্রামের হাটহাজারী দারুল মঈনুল-উলুম মাদরাসায় হেফাজতের এক বৈঠকে হরতাল
স্থগিতের সিদ্ধান্ত হয়। সংগঠনের আমির আল্লামা শাহ আহমদ শফীর একান্ত সহকারী
মুনির আহমেদ হরতাল স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন। গত মঙ্গলবার এক
সংবাদ সম্মেলনে হরতালের কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। সংগঠনের মহাসচিব
জুনাইদ বাবুনগরীসহ গ্রেফতার সব নেতাকর্মীর মুক্তি ও যৌথ বাহিনীর সাঁড়াশি
অভিযানে নিহতদের সন্ধান দাবিতে এ কর্মসূচি দেয়া হয়েছিল। চট্টগ্রামের
হাটহাজারী দারুল মঈনুল-উলুম মাদরাসার মহাপরিচালক ও হেফাজতের আমির শাহ আহমদ
শফী এই কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত নেন বলে জানা গেছে।
Friday, May 10, 2013
বজ্রপাতে নিহত ১, আহত ১০, শিক্ষা প্রতিষ্ঠান ও বসতবাড়ী বিধস্ত
পাইকগাছা
বজ্রপাতে এক ব্যক্তি নিহত ও ১০ জন আহত হয়েছে। এছাড়াও ঘূর্নিঝড়ে ২টি শিক্ষা
প্রতিষ্ঠান ও ২০টি বসতবাড়ী বিধস্তসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর পাওয়া
গেছে। জানা যায়, বুধবার রাত ১২টার পরে ঘূর্নিঝড় আঘাত হানলে লন্ডভন্ড হয়ে
যায়। ঘড়বাড়ি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, বোরো ফসল ও মৌসুমি ফলের। বজ্রপাতে চিংড়ী
ঘেরের বাসায় ঘুমিয়ে থাকাবস্থায় নিহত হয় শ্রীকন্ঠপুর
গ্রামের নবু মোড়লের পুত্র আব্দুল বারিক মোড়ল (৪২)। আহত হয় কাটাবুনিয়
গ্রামের কওছার সরদারের পুত্র সিদ্দিক সরদার, আনছার সরদারের পুত্র মানিক
সরদার, জামাল সরদারের পুত্র সোবহান সরদার, গোলজার সরদারের পুত্র হাসান
সরদার, কওছার সরদারের পুত্র রেজাউল ইসলাম, গজালিয়া গ্রামের ছবুর সরদারের
পুত্র ইকবল হোসেন, এহসান সরদারের পুত্র ইকবল সরদার। এছাড়াও ঘূর্নিঝড়ে
বিধস্ত হয় শাহাপাড়া মাদ্রাসা, গড়েরডাঙ্গা বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও
কাটাবুনিয়া গ্রামের কমপক্ষে ২০টি বসতবাড়ি। ঘূর্নিঝড় প্রবল বেগে আঘাত আনার
ফলে বুধবার রাত সাড়ে ১১টার পর হতে বহস্পতিবার বিকাল ৫টা পর্যন্ত বিদ্যুৎ
বিচ্ছিন্ন হয়ে যায় গোটা উপজেলা।
Thursday, May 9, 2013
Subscribe to:
Posts (Atom)
