ভারত মহাসাগরের একটি বিশাল অঞ্চলে অস্থির
আবহাওয়া কারণে চলতি সপ্তাহে দুটি উষ্ণমণ্ডলীয় ঘূর্ণিঝড়ের উৎপত্তি হয়েছে।
সম্ভাব্য ঘূর্ণিঝড় দুটি বাংলাদেশ, ভারতের উত্তর-পূর্ব, শ্রীলঙ্কার পূর্ব,
মিয়ানমারে আঘাত হানতে পারে। আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আগামী বুধবার
বাংলাদেশ উপকূলে ঘূণিঝড়ের এ আঘাত আসতে পারে। এতে লাখ লাখ মানুষের জীবন
হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা করা হয়েছে।
Saturday, May 11, 2013
পাইকগাছায় ঝুকিপূর্ণ কপোতাক্ষ মার্কেট
পাইকগাছায় বিভিন্ন স্থানে ফাটল ও ছাদ ছিদ্র হয়ে
ঝুকিপূর্ণ হয়ে পড়েছে কপোতাক্ষ মার্কেট। বর্তমান ভবনে অর্ধশত ব্যবসায়ী
প্রতিষ্ঠান ও পাঞ্জেগানা মসজিদ রয়েছে। গত আড়াই দশকে ভবনের কোন সংস্কার না
করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। যেকোন মুহুর্তে ভবনটি ধসে পড়ে ব্যাপক ক্ষয়-ক্ষতি ও প্রাণ হানির আশঙ্খা করা হচ্ছে।
সূত্র মতে, উপজেলা সদরের প্রাণ কেন্দ্রে ১০ শতক জায়গার উপর উপজেলা
প্রশাসনের উদ্যোগে ব্যবসায়ীদের অর্থে ১৯৯০ সালে নির্মাণ করা হয় কপোতাক্ষ
মার্কেট। শুরুতেই ৫০ কক্ষ বিশিষ্ট দ্বিতল ভবন নির্মাণ করা হলেও পরবর্তীতে
তৃতীয় তলায় নির্মাণ করা হয় ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির কার্যালয়,
পাঞ্জেগানা মসজিদ ও থানা বিএনপির দলীয় কার্যালয়। মার্কেটটি নির্মাণের পর
হতে গত আড়াই দশকেও কোন ব্যবসায়ী ভবনের সংস্কার করেনি। ফলে ভবনের বিভিন্ন
স্থানে ফাটল দেখা দিয়েছে। এমনকি ছাদের বিভিন্ন অংশ সম্পূর্ণ ছিদ্র হয়ে
গেছে। বিশেষ করে, দ্বিতল ভবনের যাতায়াতের পথের বিশাল অংশ ধসে পড়ায় যে কোন
মহুর্তে ব্যবসায়ী কিংবা ক্রেতারা নিচে পড়ে গিয়ে হতাহত সহ বড় ধরণের দুর্ঘটনা
ঘটতে পারে বলে আশংখা করা হচ্ছে। এ ব্যাপারে ব্যবসায়ীদের জরুরী বৈঠক আহবান
করা হয়েছে এবং দ্রুত সময়ের মধ্যে সংস্কারের উদ্যোগ নেয়া হবে বলে ব্যবসায়ী
নেতা আব্দুল খালেক জানান। পাইকগাছায় এরশাদ কাপের ১ম সেমিফাইনাল অনুষ্ঠিত
পাইকগাছায়
পল্লী বন্ধু এরশাদ কাপ ফুটবল টূর্নামেন্টের ১ম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত
হয়েছে। শুক্রবার বিকালে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে খেলা শুরুর পূর্বে সাভার
ট্রাজেডিতে নিহতদের স্মরনে ১ মিনিট নিরাবতা পালন করা হয়। এবং চিকিৎসাধীন
আহতদের সুস্থতা কামনা করা হয়। পরে তালার সেন্টমেরি স্পোটিং ক্লাব ও গদাইপুর
ফুটবল একাদশের মধ্যে অনুষ্ঠিত ১ম সেমিফাইনালে ৩-১ গোলের ব্যবধানে তালা সেন্টমেরি স্পোটিং ক্লাব জয়লাভ করে।
এসময় উপস্থিত ছিল সুন্দরবন স্পোটিং ক্লাবের সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, পৌর জাপার সদস্য সচিব গাজী শহীদুল ইসলাম খোকন, বিএনপি নেতা সরদার মিজানুর রহমান, সাংবাদিক এন ইসলাম সাগর, সাবেক কৃতি খেলোয়ার আব্দুস সালাম কেরু, আব্দুস সালাম। সার্বিক খেলা তত্ত্বাবধানে করে সুন্দরবন স্পোটিং ক্লাবের কোচ তুষার কান্তি মন্ডল, সহযোগী মাসুদুর রহমান। ধারাভাষ্যকার ছিলেন-নুরুজ্জামান টিটু, মোঃ জাহাঙ্গীর আলম, আফজাল হোসেন।
এসময় উপস্থিত ছিল সুন্দরবন স্পোটিং ক্লাবের সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, পৌর জাপার সদস্য সচিব গাজী শহীদুল ইসলাম খোকন, বিএনপি নেতা সরদার মিজানুর রহমান, সাংবাদিক এন ইসলাম সাগর, সাবেক কৃতি খেলোয়ার আব্দুস সালাম কেরু, আব্দুস সালাম। সার্বিক খেলা তত্ত্বাবধানে করে সুন্দরবন স্পোটিং ক্লাবের কোচ তুষার কান্তি মন্ডল, সহযোগী মাসুদুর রহমান। ধারাভাষ্যকার ছিলেন-নুরুজ্জামান টিটু, মোঃ জাহাঙ্গীর আলম, আফজাল হোসেন।
Subscribe to:
Posts (Atom)
