Monday, June 17, 2013

ব্র্যাকের দরিদ্র শিশুর উপস্থিতি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

পাইকগাছায় প্রাথমিক বিদ্যালয়ের অতি দরিদ্র শিশুর উপস্থিতি বিষয়ক স্কুল ম্যানেজিং কমিটির এক মতবিনিময় সভা রোববার সকালে দক্ষিন্ গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।  

ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচী প্রকল্পের উদ্যোগ ও এ্যাডভোকেসি ফর সোস্যাল চেইনঞ্জ এর সহযোগিতায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ লুৎফর রহমান। প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকবর আলী সরদার, বিশেষ অতিথি ছিলেন সামাজিক ক্ষমতায়ন কর্মসূচী প্রকল্পের জেলা ব্যবস্থাপক মুনতাসির মামুন, সাংবাদিক এসএম আলাউদ্দিন সোহাগ, আব্দুল আজিজ, ইউপি সদস্য জালাল আহমেদ। বক্তব্য রাখেন, শিক্ষক আলী মুনসুর খাঁ, মোনায়েম আলী, তাসলিমা খাতুন, উপজেলা যোগাযোগ কর্মী মোঃ আবু সাঈদ, রেহানা খাতুন, মাহফুজা বেগম, ময়না বেগম, ফাতেমা বেগম ও মাজেদা বেগম।

শুভ বাবা দিবস !

''মা’' এর মতো ''বাবা''ও ছোট্ট একটি শব্দ, অথচ এর ব্যাপকতা বিশাল। ''বাবা'' ডাকটার মাঝেই লুকিয়ে থাকে গভীর ভালবাসা, নিরাপত্তা, নির্ভরতা। বিশ্ব বাবা দিবসে Voice of Paikgacha-এর পক্ষ থেকে পৃথিবীর সকল বাবার প্রতি রইল অপরিসীম শ্রদ্ধা আর ভালবাসা।

চলুন, তাহলে দিনটি পালন করে ফেলুন ! বাবাকে বলুন, ভালবাসি বাবা, খুব ভালবাসি !


Sunday, June 16, 2013

আজকে সময় পিছু ফিরে দেখার !!!

হাটি হাটি পা পা করে পুরো ৬টা মাস পার হয়ে গেল ! ২০১২ সালের ১৬ই ডিসেম্বর, এমনই এক রৌদ্র মাখা সকাল ছিল Voice of Paikgacha-এর জন্মলগ্ন।

১৮২ দিনের এই দীর্ঘ পথ চলা সহজ ছিল না। অনেক বন্ধুর পথ অতিক্রম করতে হয়েছে। কিন্তু আপনাদের ভালোবাসাই আমাদের নতুন উদ্দমে পথ চলার অনুপ্রেরনা যুগিয়েছে। অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। বিগত ৬ মাসের মত, সামনের দিন গুলিতেও আপনাদের ভালোবাসায় সিক্ত হওয়ার আশা রাখি।

আগামী ৬ মাসে কেমন হওয়া উচিৎ আমাদের কার্যক্রম ? দয়াকরে আপনার মূল্যবান মতামত জানাবেন। কথা দিচ্ছি, নিরাশ করব না আপনাদের।