Sunday, June 23, 2013

বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটা লঘুচাপ সৃষ্টি হয়েছে। মৌসুমী বায়ুর অক্ষ রাজস্থান, হরিয়ানা, উত্তর-প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং লঘুচাপের কেন্দ্রের হয়ে বাংলাদেশের মধ্যাঞ্চল দিয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারী ধরনের সক্রিয় রয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সুশীলনের সপ্তাহব্যাপী দর্জি বিজ্ঞান ট্রেনিং কর্মশালা সম্পন্ন

পাইকগাছায় সুশীলন সুন্দরী প্রকল্পের উদ্যোগে সপ্তাহব্যাপী দর্জি বিজ্ঞান ট্রেনিং কর্মশালার সমাপনি অনুষ্ঠান গত বৃহস্পতিবার উপজেলা গড়ইখালী ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত হয়েছে। ইউরোপিয়ান ইউনিয়ন কনসার্ন ওয়াল্ড ওয়াইড ও বন বিভাগের সহায়তায় সমাপনি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস, প্রশিক্ষন ছিলেন শাহীন শেখ। উপস্থিত ছিলেন সুন্দরী প্রকল্পের এসএম এ রব, সকল ইউপি সদস্য ও গন্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে ২০ জন পেশাজীবী পরিবারের সদস্যকে প্রশিক্ষন প্রদান করা হয়।

অপরদিকে দুপুরে একই স্থানে ইউডিএমসি কমিটির দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রশিক্ষক ছিলেন মাসুম বিল্লাহ। এছাড়াও বিকালে ইউডিএমসি’র কমিটির দ্বিবার্ষিক সভা অনুষ্ঠিত হয়।

পাইকগাছায় ভূমি কমিটির ত্রৈমাসিক সভা

পাইকগাছায় উপজেলা ভূমি কমিটির ত্রৈমাসিক সভা শনিবার দুপুরে উত্তরণ পাইকগাছা কেন্দ্রে উপজেরা ভূমি কমিটির সভাপতি অধ্যাপক আজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

সভায় বক্তব্য রাখেন শেফালী খাতুন, এ্যাড. আব্দুর রশিদ, প্রভাষক ময়নুল ইসলাম, আজমল হোসেন, উদয় শংকর রায়, এ্যাড. রেখা রাণী বিশ্বাস, সাংবাদিক স্নেহেন্দু বিকাশ, এসএম আলাউদ্দিন সোহাগ, পারুল রাণী মন্ডল, আব্দুর রাজ্জাক, জোবেদা খাতুন, শাহিদা আক্তার, মুর্শিদা বেগম, বুলু রাণী সরদার, মারুফা খাতুন। উত্তরণের সেন্টার ইনচার্জ শাহাবুদ্দিন মোড়ল ও আবুল কালাম আজাদ।