আগামী শনিবার ২৯ জুন দেশের সব ব্যাংক খোলা রাখার
নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বুধবার এক সার্কুলারের মাধ্যমে এই
নির্দেশ দেয়া হয়েছে। সার্কুলারে বলা হয়েছে, জুন মাসে জমা করা পে-অর্ডার ও
চেক ৩০ জুনের মধ্যে নগদায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং করদাতাদের আয়কর
জমা দেয়ার সুবিধার্থে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত সাপেক্ষে আগামী ২৯ জুন সব
ব্যাংক খোলা থাকবে।
Friday, June 28, 2013
পাইকগাছায় চিংড়ী ঘেরে দুধর্ষ ডাকাতি; ৪ লাখ টাকার মালামাল লুট
পাইকগাছায়
সন্ত্রাসী অধ্যুষিত লতার কাঠামারীতে একটি চিংড়ী ঘেরে দুধর্ষ ডাকাতি সংগঠিত
হয়েছে। সংঘবদ্ধ ডাকাতদল ঘেরের লোকজনকে জিম্মি করে নগদ অর্থসহ ৪ লাখ টাকার
মালামাল লুট করেছে বলে জানা গেছে।
সুত্রে জানা যায়, মঙ্গলবার দিনগত রাত ২ টার দিকে ২৫/৩০ জনের অস্ত্রধারী ডাকাতদল উপজেলার লতা ইউনিয়নের মুকিত গাজীর কাঠামারি চিংড়ীঘেরের বাসায় প্রবেশ করে ঘুমিয়ে থাকা তিন কর্মচারী নূর ইসলাম, আলী ইমরাজ ও জনাব গাজীকে অস্ত্র ঠেকিয়ে বেঁধে রেখে ক্যাশবাক্স ও আলমারী ভাংচুর করে নগদ ৩ লাখ ৬৫ হাজার টাকা, ১২টি টর্চলাইট ও দু’টি মোবাইল লুট করে পালিয়ে যায়।
এ ব্যাপারে ওসি শেখ আবু বকরসিদ্দিক জানান এ ধরনের ঘটনার কোন খবর পাওয়া যায়নি, তবে প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য এ ঘটনা ঘটতে পারে বলে তিনি জানান।

মাদক বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত
নেশা নয়, স্বাস্থ্যই হোক জীবনের নতুন প্রত্যাশা’
শীর্ষক প্রতিপাদ্য নিয়ে বুধবার মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার
বিরোধী আন্তর্জাতিক দিবস-২০১৩ পালিত হয়। দিবসটি পালনের উদ্দেশ্য হলো
মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধকল্পে গণসচেতনতা সৃষ্টি এবং
গণজাগরণের মাধ্যমে মাদক বিরোধী সামাজিক আন্দোলনকে তৃণমূল পর্যায়ে পৌঁছে
দেয়া।
Subscribe to:
Posts (Atom)