Saturday, November 2, 2013

পাইকগাছায় জাতীয় সমবায় দিবস পালিত

পাইকগাছায় র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে ৪২তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে উপজেলা সমবায় অধিদপ্তর ও সমবায়ীদের উদ্যোগে শনিবার সকালে এক বর্ণাঢ্য র‌্যালী প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোমিনুর রশীদের সভাপতিত্বে “সমবায়ে সামাজিক নিরাপত্তা” প্রতিপাদ্য বিষয়ের উপর আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান।

স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সমবায় কর্মকর্তা এফ.এম. সেলিম আখতার, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, ওসি (তদন্ত) রফিকুল ইসলাম, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুনছুর আলী গাজী, যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, পল্লী উন্নয়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, আ’লীনেতা আনোয়ার ইকবাল মন্টু, সাংবাদিক ও সমবায়ী প্রকাশ ঘোষ বিধানের পরিচালনায় বক্তব্য রাখেন, নৃপেন্দ্র নাথ গাইন, চিত্তরঞ্জন সরকার, আসাদুল ইসলাম, বাবুরাম মন্ডল ও মাওঃ শফিকুল ইসলাম।

৪ নভেম্বর (সোম থেকে বুধ) থেকে ১৮ দলের ৬০ ঘণ্টার হরতাল

নিরপেক্ষ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে ৪ নভেম্বর সোমবার সকাল ছয়টা থেকে ৬ তারিখ বুধবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত ৬০ ঘণ্টার হরতালের ডাক দিয়েছে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।

আজ শনিবার রাজধানীর গুলশানে বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ১৮ দলীয় জোটের পক্ষ থেকে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গণমাধ্যমের যানবাহন, অ্যাম্বুলেন্স, ফায়ার ব্রিগেডসহ জরুরি সেবার কাজে নিয়োজিত গাড়ি ও দেশে ফেরা হাজিদের বহনকারী গাড়ি হরতালের আওতামুক্ত থাকবে বলে ঘোষণা করা হয়।

কর্মসূচি ঘোষণা শেষে সাংবাদিকেরা মির্জা ফখরুলের কাছে জানতে চান, জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেসএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা হরতালের আওতামুক্ত থাকবে কি না।

জবাবে মির্জা ফখরুল বলেন, আমরা স্পষ্ট করে বলেছি, কী কী হরতালের আওতামুক্ত থাকবে। কোনো সংশোধনী থাকলে পরে আমরা তা জানাব।

▣ শুভ দীপাবলী ▣

আলোক এই উৎসব অন্ধকারের বিরুদ্ধে আলো জ্বালার দিন। নিজের ভেতরের বাহিরের সকল অজ্ঞতা ও তমঃকে দীপ শিখায় বিদূরিত করার দিন। প্রেম-প্রীতি-ভালবাসার চিরন্তন শিখা প্রজ্বলিত করার দিন। 


দেশ থেকে দেশে, অঞ্চল থেকে অঞ্চলে- এই দিনের মাহাত্ম্য ভিন্ন ভিন্ন; তবু মূল কথা এক। আর আধ্যাত্মিকতার গভীর দর্শনে এই দিন- আত্মাকে প্রজ্বলিত করে পরিশুদ্ধ করে সেই পরমব্রহ্মে লীন হওয়ার দিন।

‘‘ঘরে ঘরে ডাক পাঠালো
দীপালিকায় জ্বালাও আলো,
জ্বালাও আলো, আপন আলো
সাজাও আলোয় ধরিত্রীরে।’’

—রবীন্দ্রনাথ ঠাকুর