Sunday, November 3, 2013

হরতালে জেএসসি পরীক্ষা পেছাল

হরতালের কারণে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেটের (জেডিসি) ৪ ও ৬ নভেম্বরের পরীক্ষা পিছিয়েছে। ৪ নভেম্বরের পরীক্ষা আগামী ৮ নভেম্বর শুক্রবার দুপুর সোয়া ২টা থেকে সোয়া ৫টা এবং ৬ নভেম্বরের পরীক্ষা ৯ নভেম্বর শনিবার সকাল ১০ থেকে হবে।

রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ তথ্য জানিয়ে বলেন, “ছেলেমেয়েদের জীবনের নিরাপত্তা বিবেচনা করে আমরা পরীক্ষার্থীদের হিংস্রতার মুখে ফেলে দিতে পারি না। তাই পরীক্ষা পেছানো হয়েছে।”

৪ নভেম্বর জেএসসিতে বাংলা প্রথম পত্র এবং ৬ নভেম্বর বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা হওয়ার কথা ছিল। আর জেডিসিতে ৪ নভেম্বর কুরআন মাজীদ ও তাজবিদ এবং ৬ নভেম্বর আররি প্রথম পত্রের পরীক্ষা নির্ধারিত ছিল।

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আগামী ৪, ৫ ও ৬ নভেম্বর সারা দেশে হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দেলীয় জোট।

হরতালের কারণে গত এসএসসির ৩৭টি এবং এইচএসসির ৩২টি বিষয়ের পরীক্ষাসূচি পরিবর্তন করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।

এবারের জেএসসি-জেডিসি পরীক্ষায় ১৯ লাখ দুই হাজার ৭৪৬ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে জেএসসিতে ১৫ লাখ ৮৭ হাজার ৩১৩ জন এবং জেডিসিতে তিন লাখ ১৫ হাজার ৪৩৩ জন শিক্ষার্থী।

শুভ জন্মদিন মৌসুমি !

Voice of Paikgacha'র পক্ষ থেকে তাকে জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন !

মৌসুমী (জন্ম- ৩ নভেম্বর, ১৯৭২) একজন বাংলাদেশী জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী। মৌসুমীর প্রথম ছবি 'কেয়ামত থেকে কেয়ামত'।


কপিলমুনিতে খুলনা নির্বাহী প্রকৌশুলীর বাজার পরিদর্শন

কপিলমুনি বাজার এলাকার জলাবদ্ধতা দুরীকরনের লক্ষে ড্রেনেজ নির্মানের উদ্যোগ নিয়েছেন উপজেলা প্রশাসন। এ লক্ষে শনিবার সড়ক ও জনপথ বিভাগের খুলনা জেলা নির্বাহী প্রকৌশুলী মোঃ আব্দুর রাজ্জাক বাজারের সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেছেন।

জানা গেছে, কপোতাক্ষ নদের অকাল মৃত্যুতে গত কয়েক বছর যাবৎ বর্ষার পানি নদীতে প্রবাহিত হতে না পারায় বর্ষা মৌসুমে খুলনার ঐতিহ্যবাহী বানিজ্যিক উপশহর কপিলমুনির অধিকাংশ এলাকা জলাবদ্ধতার শিকার হয়ে আসছে। এতে ব্যবসায়ীরা বর্ষায় জলাবদ্ধতার শিকার হয়ে মুহুর্তের মধ্যে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়ে আসছে। যার স্থায়ী সমাধান হয়নি গত কয়েক বছরেও।

সম্প্রতি নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোমিনুর রহমানের উদ্যোগে কপিলমুনি এলাকা পরিদর্শনে আসেন খুলনা জেলা প্রশাসক মেজবাহ উদ্দীন ও অতিরিক্তি জেলা প্রশাসক (রাজস্ব) দিপংকর বিশ্বাষ। এরই ধারাবাহিকতায় শনিবার দুপুর ১টায় সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশুলী আব্দুর রাজ্জাক কপিলমুনি বাজারের ড্রেনেজ নির্মানের বিষয় পরিদর্শন করেন।

এ ব্যাপারে পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমিনুর রশিদ জানান, উপজেলার পক্ষ থেকে কপিলমুনি এলাকার জলাবদ্ধতা দুরিকরনে ড্রেনেজ নির্মানে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।