Sunday, November 10, 2013
Saturday, November 9, 2013
কপিলমুনিতে অসহায় মহিলার দোকান ও বাড়ীঘর পুড়িয়ে দিল দুর্বৃত্তরা
পাইকগাছা উপজেলার কপিলমুনিতে মঞ্জুরানী ঢালী নামের এক মহিলার দোকান সহ
বাড়ীঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গত ৬ নভেম্বর দিবাগত গভীর রাতে কপিলমুনি
শহরতলীর গোয়াল বাথান গ্রামে এ ন্যাক্কার জনক ঘটনাটি ঘটে। এ ব্যাপারে
ভুক্তভোগীরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
ভুক্তভোগীর লিখিত অভিযোগে জানা গেছে, উপজেলার কপিলমুনি ইউনিয়নের গোয়ালবাথান গ্রামে ওয়াপদা বেড়িবাঁধের পার্শ্বে একটি চায়ের মুদি দোকানসহ দর্জির কাজ করে জীবিকা নির্বাহ করে আসছেন সুশান্ত ঢালীর স্ত্রী মঞ্জুরানী ঢালী।
ঘটনার দিন গভীর রাতে কে বা কারা শত্রুতা করে জীবিকা নির্বাহের সম্বল দোকানসহ বসত ঘরে আগুন লাগায়। এ সময় আগুনের লেলীহান শিখায় সমগ্র এলাকা আলোকিত হলে ভুক্তভোগী মঞ্জুরানী ঢালী’সহ আশপাশ এলাকার লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা চালায়।
পরে আগুন নিয়ন্ত্রনে আসলেও ততক্ষনে দোকানের মালামাল সহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ঘটনার পর মঞ্জুরানী প্রশাসনের সহযোগীতা কামনার জন্য স্থানীয় প্রেসক্লাব বরাবর এক লিখিত অভিযোগ করেছেন।
ঘটনার বিষয়ে তিনি উল্লেখ করেন যে, এলাকার জনৈক প্রভাকর ঢালী, পরিতোষ ঢালী ও মনিন্দ্রনাথ ঢালীরা তাকে বিভিন্ন সময় ক্ষয়ক্ষতির চেষ্টা করে আসছে এবং ঘটনার দিন স্থানীয়রা গভীর রাত পর্যন্ত তাদেরকে ঘোরাফেরা করতে দেখেছে। এ ঘটনায় ভুক্তভোগী অসহায় মঞ্জুরানী প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

পাইকগাছা-আঠারমাইল সড়কের বেহাল দশা !
পাইকগাছা-আঠারমাইল
সড়কের বেহাল দশার কারনে পিছিয়ে পড়ছে পাইকগাছার অর্থনৈতিক প্রবৃদ্ধি। তাহলে
সড়ক সংস্কারে বিলম্ব আর এভাবে আত্মঘাতী হওয়ার মধ্যে কোন পার্থক্য আছে কি ?
A Voice of Paikgacha Campaign.
Subscribe to:
Posts (Atom)