Wednesday, November 13, 2013

পাইকগাছায় ৩ দিন ব্যাপী জগধাত্রী পূজা সম্পন্ন

পাইকগাছায় ধর্মীয় যাত্রাপালা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে ৩দিন ব্যাপী জগধাত্রী পূজা সম্পন্ন হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলার গদাইপুরের বোয়ালিয়া সার্বজনীন পূজা মন্দিরে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীরণ সাধুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান।

বিশেষ অতিথি ছিলেন ওসি এম মসিউর রহমান। উপস্থিত ছিলেন অর্জূন সাধুখা (ভারত), সাধন কুমার সাধু, পিযুষ সাধু ও সুদাম সাধুসহ স্থানীয় ধর্মীয় ব্যক্তিবর্গ।

পাইকগাছায় ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনায় ৩ যুবক আটক

পাইকগাছায় পৌর সদরের আলোচিত ব্যবসায়ী প্রতিষ্ঠানে চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩ যুবককে আটক করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় পৌর এলাকা থেকে তাদেরকে আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে। আটক ৩ যুবককে বুধবার সকালে আদালতে পাঠানো হয়েছে।

থানা পুলিশ সুত্রে জানা যায়, গত ৩ নভেম্বর গভীর রাতে পৌর সদরের দীলিপ কুমার মন্ডলের দীপ্তি মোবাইল কর্নার নামক দোকানে দূধর্ষ চুরি সংগঠিত হয়।

সংঘবদ্ধ চোরেরা দোকানের টিনের চাল কেটে নগদ অর্থসহ প্রায় ৬ লাখ টাকার বিভিন্ন ব্রান্ডের মোবাইল চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় দোকানমালিক দীলিপ কুমার বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামী করে মামলা করেন।

এ ঘটনার ১০ দিন পর থানার এসআই জালালউদ্দিন মঙ্গলবার সন্ধ্যায় অভিযান চালিয়ে পৌরসভার সরল গ্রামের দুলাল দাশের পুত্র গোবিন্দ (২২), সবুজ মিস্ত্রীর পুত্র ফিরোজ মিস্ত্রী (১৯) ও ভিলেজ পাইকগাছা গ্রামের করিম সানার পুত্র রাশেদুজ্জামান রাজুকে আটক করে।

আটক ৩ যুবককে ৭ দিনের রিমান্ড আবেদন চেয়ে বুধবার সকালে আদালতে পাঠানো হয়েছে বলে ওসি এম মসিউর রহমান জানিয়েছেন।

শ্রী শ্রী কালি পূজার প্রতিমা

বৌমার বটতলা, বাতিখালী, পাইকগাছা পৌরসভা।

এলাকাবাসীর উদ্যোগে আজ রাতে শ্রী শ্রী কালি পূজা অনুষ্ঠিত হচ্ছে।