Tuesday, November 19, 2013

এমটিটি পদ্ধতিতে চিংড়ী চাষ করে ব্যাপক সফলতা

ইউএসআইডি এর অর্থায়নে ওয়াল্ড ফিস বাংলাদেশ কর্তৃক বাস্তবায়নকৃত অ্যাকুয়াকালচার ফর ইনকাম এন্ড নিউট্রিশন প্রকল্প মানসম্মত অধিক চিংড়ী উৎপাদনের লক্ষ্যে খুলনা বিভাগের চিংড়ী চাষীদের নিয়ে দল গঠনের মাধ্যমে কার্যক্রম শুরু করে।

তারই ধারাবাহিকতায় আশাশুনি থানার দরগাহপুর ইউনিয়নের রামনগর গ্রামের হতাশাগ্রস্থ চিংড়ী চাষী মধুসুদন মন্ডল চিংড়ী চাষী দলের সদস্য হয়ে প্রত্যেকটি প্রশিক্ষনে অংশগ্রহণ করে বুঝতে পারেন যে, তারা যেভাবে ঘের পরিচালনা করতো তাতে বেশি উৎপাদন হতো না।

তাই তিনি পোনা বাঁচানোর হার বৃদ্ধির জন্য স্থায়ী নার্সারী তৈরী করে প্রশিক্ষনে প্রাপ্ত জ্ঞান কাজে লাগিয়ে পানির গভীরতা বৃদ্ধি, নিয়মিত চুন প্রয়োগ, ব্লিচিং পাওডার দিয়ে নার্সারী পুকরের পানি শোধন, লবনাক্ততা পানি পিএইচ পরীক্ষা এবং প্রয়োজন অনুযায়ী খাদ্য প্রবেশ করে ঘের পরিচালনা করেছেন।

যার ফলে তার ১৯৮ শতক জমির ঘের থেকে এ পর্যন্ত ৪২৫ কেজি বাগদা উৎপাদন করেছে। তিনি আরও অধিক আয় করবেন বলে আশা করেন। এ উৎপাদন দেখে এলাকার অন্যান্য চাষীরাও স্থায়ী নার্সারী তৈরীর মাধ্যমে ঘের পরিচালনার সিদ্ধান্ত নেয়।

চাষী মধুসুদন জানান, সকলেই যদি এমটিটি পদ্ধতিতে ঘের পরিচালনা করে তাহলে অধিক চিংড়ী উৎপাদনের মাধ্যমে বৈদেশিক মুদ্র অর্জন করা সম্ভব।

উক্ত প্রকল্পের কার্যক্রম সম্পর্কে কারিগরি বিশেষজ্ঞ আশরাফুল হক বলেন, গুনগত, মানসম্মত, অধিক চিংড়ী উৎপাদনের জন্য এই প্রকল্পের মাধ্যমে প্রতিটি ইউনিয়নে সহায়তা প্রদান করা হচ্ছে এবং তা বাস্তবায়িত হচ্ছে প্রকল্পের ডেপুটি চিপ অফ পার্টি ড. মনজুরুল করিম’এর সুদক্ষ কর্ম পরিকল্পনা, ট্রেনিং ম্যানেজার মোঃ মাসুদুর রহমান’এর সঠিক দিক নির্দেশনা এবং প্রকল্প ব্যবস্থাপক কাজী কুদরত-ই করিম’এর সুষ্ঠু ব্যবস্থাপনায় ও আন্তারিক প্রচেষ্ঠায়।

পাইকগাছায় জামায়াত শিবিরের ২৬ নেতাকর্মীর জামিনলাভ

পাইকগাছায় পুলিশের উপর হামলা ও ১৪৪ ধারা ভঙ্গের অভিযোগে পুলিশের দায়ের করা পৃথক দুটি মামলায় জামায়াত-শিবিরের ২৬ নেতাকর্মী উচ্চ আদালত থেকে আগাম জামিন নিয়েছেন বলে জানাগেছে।

উল্লেখ্য গত ২৭ অক্টোবর হরতালে উপজেলার রাড়ুলীর বাঁকা এলাকায় পুলিশের উপর হামলা ও গাড়ী ভাংচুর ঘটনা এবং ২৫ অক্টোবর ১৪৪ ধারা ভঙ্গ করার অভিযোগে জামায়াত-শিবিরের নেতাকর্মীকে আসামী করে পুলিশ বাদী হয়ে পাইকগাছা থানায় পৃথক দু’টি মামলা হয়। যার নং-৩২ ও ৩৪।

মামলার ২৬ আসামী উচ্চ আদালতে জামিন আবেদন করলে বিচারপতি বোরহানউদ্দিন ও কেএম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চে শুনানিতে ১৭ সেপ্টেম্বর বিজ্ঞ আদালত আসামীদের ৪ সপ্তাহের জামিন মঞ্জুর করেন।

জামিনপ্রাপ্ত আসামীরা হচ্ছেন, মোঃ মোমিন সানা, মোঃ আলতাফ গাজী, মোরশাফূল শেখ, শামসুর রহমান গাজী, জাহিদুল মোড়ল, ডাঃ আসাদুল হক, আসাফুর রহমান, আক্কাজ আলী, খয়বর উদ্দিন সানা, মুফতি আব্দুল কাদের, আব্দুস সবুর, আকতারুজ্জামান খোকন, আব্দুল মজিদ গাজী, আব্দুল্লাহ আল মামুন, মোঃ ফিরোজ আহম্মেদ, মোঃ নূরে আলম সিদ্দিকী, মোঃ হালিমা মালি, মোস্তাফিজুর গাইন, মোঃ আজিবর রহমান ও আফসার উদ্দিন সিরাজী।

পাইকগাছায় ছাত্রশিবির নেতা আটক

পাইকগাছায় ছাত্র শিবিরের এক নেতাকে আটক করা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে মঙ্গলবার সকালে সনাতনকাটি থেকে তাকে আটক করে।

থানা পুলিশ সুত্রে জানা যায়, ঘটনার দিন থানাপুলিশ অভিযান চালিয়ে উপজেলার হরিঢালীর সোনাতনকাটি গ্রামের শেখ রফিকুলের ছেলে খুলনা সিটি পলিটেকনিক ইনিষ্টিটিউটের ২য় বর্ষের ছাত্র ও ইনষ্টিটিউটের ছাত্র শিবিরের সাংগঠনিক সম্পাদক শেখ পারভেজ হোসেনকে নিজ বাড়ী থেকে আটক করে।

এ ব্যাপারে ওসি এম মসিউর রহমান জানান, শিবির নেতা পারভেজ এলাকায় গত কয়েকদিন ধরে আ’লীগ ও সহযোগী সংগঠনের গুরুত্বপুর্ণ নেতাকর্মীদের নামের তালিকা তৈরী করছিল। এমন খবর পেয়ে তাকে আটক করা হয়। আটক পারভেজকে মঙ্গলবার সকালে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাংচুরের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।