Saturday, November 23, 2013

পাইকগাছায় ইসলামী ব্যাংকের উদ্যোগে ২৫ শিশুকে সুন্নতে খাতনা

পাইকগাছায় ইসলামী ব্যাংক পল্লী উন্নয়ন প্রকল্পের উদ্যোগে ২৫ শিশুকে ফ্রি সুন্নতে খাতনা প্রদান করা হয়েছে। শনিবার সকালে নূরজাহান মেমোরিয়াল ক্লিনিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাতনা অনুষ্ঠানের উদ্ভোধন করেন ইসলামী ব্যাংক স্থানীয় শাখা ব্যবস্থাপক মাগফুরুর রহমান। 

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিশু সার্জারী বিশেষজ্ঞ ডাঃ আনোয়ারুল আজিম, ডাঃ মুহাম্মদ কওসার আলী গাজী, ডাঃ জিনাত গুলসান, দি একমি ল্যাবটরিজ লিমিটেডের রিজিওনাল সেলস ম্যানেজার মৃধা মোস্তাক আহম্মেদ, পল্লী উন্নয়ন প্রকল্প কর্মকর্তা আব্দুস সালাম মল্লিক, মোঃ আক্তারুজ্জামান, আব্দুল মান্নান, আব্দুর রহমান, মোঃ আব্দুল্লাহ, নূরে আলম শেখ, ইকরাম হোসাইন, ইয়াছিনুর রহমান ও আবু সাঈদ।

অনুষ্ঠানে খাতনাপ্রাপ্ত শিশুদের মধ্যে বিনামূল্যে ঔষধ, লুঙ্গি, গেঞ্জী ও খাবার বিতরণ করা হয়।

পাইকগাছা পৌরসভা মৎস মার্কেট


স্মৃতিশক্তি কম ? বাড়িয়ে নিন !!!

►সকালের নাশতা সময় মত খাবেন, কোন ভাবেই যেন বাদ না পারে। সকালে নাশতা না করলে রক্তে গ্লুকোজের মাত্রা দ্রুত হ্রাস পায় এবং পুষ্টির অভাবে মাথার কার্যকারিতা মন্থর হয়ে পড়ে।

►গোলাপ ফুলের সুগন্ধি নিন। গোলাপ ফুলের সুগন্ধ সেলিব্রাল কর্টেক্সের তত্পরতা আরো সক্রিয় করে তোলে, যা স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করে।

►বেশি করে কিশমিশ খেলে স্মৃতিশক্তি বাড়ে। কিশমিশে আছে মানবদেহের জন্য গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান বোরন। প্রতিদিন ৩.২ মিলিগ্রাম বোরন খেলে স্মৃতিশক্তি ও মনোযোগের ক্ষমতা ১০ শতাংশ বাড়বে। ২৫ গ্রাম কিশমিশের মধ্যে রয়েছে ৩.২ মিলিগ্রাম বোরন।

►একটানা ঘুমান, একটানা ঘুমালে মাথার সেলিব্রাল অনেক বেশি সক্রিয় হয়ে ওঠে। সেলিব্রাল মানুষের চিন্তার গতি ও সঠিকতা নির্ধারণ করে। সেজন্য পর্যাপ্ত ও গভীর ঘুম মানুষের স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে।

►যে হাত বেশি ব্যবহার করা হয় না, সেটা বেশি করে চর্চা বা ব্যবহার করুন। যারা ডান হাত বেশি ব্যবহার করেন, তারা মাঝে মধ্যেই বাম হাত দিয়ে দাত ব্রাশ করুন, বল খেলুন ইত্যাদি। এ ধরনের চর্চা স্নায়ু কোষ উন্নতির জন্য সহায়ক।