Sunday, December 15, 2013

কলেজের সভাপতির পদ থেকে বাদ পড়লেন এমপি ও তার প্রতিনিধিরা

দশম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রজ্ঞাপন জারী করায় পাইকগাছায় কলেজ পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতির পদ থেকে বাদ পড়লেন সংসদ সদস্য ও তার মনোনিত প্রতিনিধিগণ। ফলে ঝুলে গেল প্রক্রিয়াধীন অনেক কলেজের নিয়োগ প্রক্রিয়া।

গত ৩০ নভেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের জাতীঃবিঃ/কঃপঃ/৬৯৩৩ নং স্মারকপত্র সূত্রে জানা গেছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত কলেজ পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান সমূহকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্তক্রমে দশম জাতীয় সংসদ নির্বাচনকে বিবেচনায় রেখে নির্বাচন কমিশনের ধারাবাহিকতায় অর্ন্তবর্তীকালীন সময়ের জন্য (পুনরাদেশ না দেয়া পর্যন্ত) যে সকল কলেজে সংসদ সদস্য অথবা তার মনোনিত প্রতিনিধিগণ গর্ভনিং বডি/এডহক কমিটির সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্য হিসাবে দায়িত্বরত আছেন সেই সকল কলেজে সংশোধন সংবিধি ১৯৯৮-এর ৬ ধারামতে ভাইস চ্যান্সেলরের ক্ষমতাবলে জেলা পর্যায়ের কলেজের ক্ষেত্রে জেলা প্রশাসক এবং উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসার সভাপতির দায়িত্ব পালন করবেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এ প্রজ্ঞাপন তাৎক্ষনিকভাবে কার্যকর হওয়ার ফলে উপজেলার ঐতিহ্যবাহী পাইকগাছা কলেজ, কপিলমুনি কলেজ ও আর কে বি কে হরিশ্চচন্দ্র ইনষ্টিটিউটসহ কয়েকটি কলেজের সভাপতি পদ থেকে বাদ পড়লেন স্থানীয় এমপি এ্যাড, সোহরাব আলী সানা।

এদিকে সভাপতি রদবদল হওয়ার কারনে কপিলমুনি কলেজের আলোচিত অধ্যক্ষ পদ ও পাইকগাছা কলেজের গুরুত্বপূর্ণ ৪টি পদে প্রক্রিয়াধীন নিয়োগ প্রক্রিয়া ঝুঁলে গেছে।

পরিষ্কার পরিচ্ছন্নতা ও রঙের কাজ চলছে পাইকগাছা স্মৃতিসৌধ চত্বরে

আগামীকাল ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে পরিষ্কার পরিচ্ছন্নতা ও রঙের কাজ চলছে পাইকগাছা স্মৃতিসৌধ চত্বরে।

ছবিটি আমাদের পাঠিয়েছেন :: Gm Rajib.


Saturday, December 14, 2013

পাইকগাছায় ১৮ দলের ৩০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা; আটক ১

পাইকগাছায় ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ, ভাংচুর ও লুটপাটের ঘটনায় বিএনপি-জামায়াতের ৩০০ নেতাকর্মীকে আসামী করে মামলা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিএনপি’র এক নেতাকে আটক করা হয়েছে।

থানা পুলিশ সুত্রে জানা গেছে, জামায়াত নেতার মৃত্যুদণ্ড কার্যকর করার পরপরই বৃহস্পতিবার রাতভর জামায়াত-শিবিরের নেতাকর্মীরা উপজেলার গদাইপুর ইউনিয়নের নতুন বাজারের কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ, ভাংচুর ও লুটপাট করে।

এ ঘটনায় শুক্রবার এসআই সিরাজুল ইসলাম বাদী হয়ে ১৮ দলীয় জোটের ৩৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৩০০ নেতাকর্মীকে আসামী করে থানায় মামলা করে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ শুক্রবার বিকালে অভিযান চালিয়ে গোপালপুর গ্রামের আতশ আলীর পুত্র বিএনপি নেতা সাইফুল ইসলাম তারিককে আটক করে।

এদিকে গত বৃহস্পতিবার উপজেলার কপিলমুনি ইউনিয়নের উত্তর সলুয়া এলাকায় রাস্তা কাটার অভিযোগে আটক দক্ষিণ সলুয়া গ্রামের হাবিবুর রহমান গাজী (১৯), মালথ গ্রামের আলাউদ্দিন শেখ (১৯), তালার খলিলনগর গ্রামের ওবাইদুল্লাহ (১৮) ও কেশবপুর উপজেলার গড়েরডাঙ্গা গ্রামের নসউল্লাহ খান (১৮) কে শনিবার আদালতে পাঠানো হয়েছে।