Wednesday, December 18, 2013

নিকটবর্তী দূরত্বে শুক্রগ্রহ; খুলনায় পর্যবেক্ষণের ব্যবস্থা

সৌরজগতে পৃথিবীর প্রতিবেশী গ্রহ দু’টি হলো শুক্রগ্রহ ও মঙ্গলগ্রহ। শুক্রগ্রহ বর্তমানে পৃথিবীর কাছাকাছি দূরত্বে অবস্থান করছে। আকারে পৃথিবী ও শুক্রগ্রহ প্রায় কাছাকাছি। পৃথিবীর ব্যাস ১২,৭৫৬ কিলোমিটার আর শুক্রের ব্যাস ১২,১০৪ কিলোমিটার যা’ পৃথিবীর ৯৫%।

পৃথিবী থেকে শুক্রগ্রহের কলা সুন্দরভাবে দেখা যায়। বর্তমানে শুক্র পৃথিবীর কাছাকাছি চলে এসেছে আর শুক্রের কলাও পৃথিবী থেকে দেখা যাচেছ। এখন সন্ধ্যায় দক্ষিণ-পশ্চিম কোণের আকাশে যে উজ্জ্বল তারাটি দেখা যাচেছ এটি সন্ধ্যাতারা। এটি তারা নয়, আসলে এটিই শুক্রগ্রহ। বর্তমানে টেলিস্কোপের মাধ্যমে দেখলে ৪/৫ দিনের চাঁদ যেমন দেখায় ইদানীং শুক্রগ্রহ তেমনি দেখা যাচেছ।

খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-প্রধান প্রকৌশলী মোঃ আব্দুর রাজ্জাক ব্যক্তিগত উদ্যোগে এটি পর্যবেণের ব্যবস্থা করেছেন। আজ থেকে কয়েকদিন সন্ধ্যায় খুলনার নিউমার্কেটস্থ সেফ এন্ড সেভ এর পিছনে কেডিএ এপ্রোচ রোডের পার্শ্বে এটি পর্যবেক্ষণের ব্যবস্থা থাকবে। এটি দেখার জন্য বিনা পয়সায় সকলের জন্য উম্মুক্ত থাকবে। সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সকলের সহযোগিতায় এটি পর্যবেক্ষণ করার জন্য প্রকৌশলী মোঃ আব্দুর রাজ্জাক আমন্ত্রণ জানিয়েছেন।

পাইকগাছায় ইউনিয়ন জামায়াত নেতা আটক

পাইকগাছায় অভিযান চালিয়ে এক জামায়াত নেতাকে আটক করেছে পাইকগাছা থানা পুলিশ। মঙ্গলবার সকালে পুলিশ অভিযান চালিয়ে গদাইপুর গ্রামের আব্দুল মতিন গাজীর পুত্র ও গদাইপুর ইউনিয়ন জামায়াত নেতা আব্দুল মজিদ গাজী (৪৫) কে আটক করে।

নতুন বাজার ব্যবসায়ী প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ, ভাংচুর ও লুটপাটের মামলায় তাকে আটক করা হয়েছে বলে ওসি এম মসিউর রহমান জানান।

হরতাল অবরোধে পাইকগাছার চিংড়ি শিল্প ধ্বংসের পথে

পাইকগাছায় চিংড়ী বিপনন সমবায় সমিতির লিঃ নেতৃবৃন্দ ও ব্যবসায়ীদের সাথে উপজেলা চেয়ারম্যানের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ব্যবসায়ীরা জানিয়েছেন, পাইকগাছার অর্থনীতি চিংড়ির উপর নির্ভরশীল। কিন্তু ঘনঘন হরতাল অবরোধের কারনে এ শিল্প ধ্বংস হতে চলেছে।

ব্যবসায়ীদের মেরুদন্ড ভেঙ্গে গেছে। যোগাযোগ ব্যবস্থা ভেঙ্গে পড়ায় জীবনের ঝুকি, লুটপাট ও গাড়ী ভাংচুরের আশংকায় ব্যবসায়ীরা দেশের বিভিন্ন প্রান্তে চিংড়ি মাছ সরবরাহ করছে। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা মৎস্য সেক্টরকে হরতাল অবরোধের আওতামুক্ত রাখার দাবী করেছেন। সাথে সাথে পুলিশি ব্যবস্থায় মৎস্য সরবরাহ করার জন্য সরকারের কাছে দাবী জানিয়েছেন।

আজ বিকাল ৩টায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে সমিতির সভাপতি শেখ জালাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ রশিদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন সাবেক পৌর কমিশনার মেয়র শেখ কামরুল হাসান টিপু।

বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ ইখতিয়ার, বিমল বাছাড়, মনোহর সানা, গাজী ইমান আলী, রামপ্রসাদ মন্ডল, বিরিঞ্চিলাল মন্ডল, দাউদ শরিফ, আঃ রাজ্জাক, আব্দুর রশিদ, মোঃ বাবুল হোসেন, মোকসেদুর রহমান, নজরুল ইসলাম, রবিউল ইসলাম, তুষার কান্তি, আব্দুল মাজেদ, চিত্ত মন্ডল।