Sunday, December 22, 2013

পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ

গতকাল শনিবার সন্ধ্যায় পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলাফল অনুযায়ী ৬ষ্ঠ শ্রেণীতে ১৪৪ জন অংশগ্রহনকারীর বিপরীতে ভর্তির অনুমতি প্রাপ্ত ছাত্র ৮২ জন।

৭ম শ্রেণীতে ১০ জন অংশগ্রহনকারীর বিপরীতে ভর্তির অনুমতি প্রাপ্ত ছাত্র ৪ জন এবং ৮ম শ্রেণীতে ১৯ জন অংশগ্রহনকারীর বিপরীতে ভর্তির অনুমতি প্রাপ্ত ছাত্র ১ জন।

পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কার্যালয় থেকে পাঠানো ফলাফলের তালিকাটি হুবহু সংযুক্ত করা হল।





পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। পরীক্ষায় অংশগ্রহন করে ১৭৩ জন পরীক্ষার্থী।


পাইকগাছায় জাতীয় পার্টির ডাকা অর্ধদিবস হরতাল শান্তিপূর্ণভাবে পালিত

পাইকগাছায় জাতীয় পার্টি ডাকা অর্ধবেলা হরতাল শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। হরতাল সমর্থনে পিকেটিং করার সময় পুলিশ বাঁধা দিয়েছে বলে সংগঠনের নেতাকর্মীরা জানিয়েছে।

এদিকে ১৮ দলীয় জোটের ৫ম দফার ১ম দিনের অবরোধে জোটের কোন নেতাকর্মীকে রাজপথে দেখা যায়নি। উল্লেখ্য জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদকে আটক করার প্রতিবাদ ও মুক্তির দাবীতে খুলনা জেলা জাতীয়পার্টি জেলার ৯টি উপজেলা ও মহানগরে শনিবার অর্ধদিবস হরতাল আহবান করে।

এরই অংশহিসাবে শনিবার সকাল সাড়ে ৮টার দিকে পাইকগাছা উপজেলা জাতীয় পার্টির আহবায়ক ও জাপা মনোনিত প্রার্থী মোস্তফা কামাল জাহাঙ্গীরের নেতৃত্বে সংগঠনের নেতাকর্মীরা পৌর বাজার হতে জিরো পয়েন্ট পৌছালে অবস্থানরত পুলিশ বাঁধা দিয়ে হটিয়ে দেয়। পরে নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে অবস্থান নিলে সকাল ১০টার দিকে পুলিশ দলীয় কার্যালয় থেকে নেতাকর্মীদের বের করে দেয় বলে জাপা নেতা মোস্তফা কামাল জাহাঙ্গীর জানান।

এছাড়াও সকাল থেকে পৌর বাজারে অধিকাংশ দোকানপাট বন্ধ ছিল, নসিমন, করিমন, মাহেন্দ্রসহ ছোট ছোট যানবাহন চলাচল স্বাভাবিক থাকলেও দূরপাল্লার কোন বাস যাতায়াত করেনি।