Monday, December 30, 2013

পাইকগাছায় জামায়াতের ৩ নেতাকর্মী আটক

পাইকগাছায় জামায়াতের ৩ নেতাকে আটক করা হয়েছে। রোববার বিকালে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদেরকে আটক করা হয়।

থানা পুলিশ সুত্রে জানা যায়, নাশকতার আশংকায় থানার এসআই হারুন অভিযান চালিয়ে রোববার বেলা সড়ে ৩টার দিকে ইসলামী ব্যাংক এলাকা থেকে বয়ারঝাপা গ্রামের ঈমান আল সরদারের পুত্র শিবিরের সাবেক পৌর সভাপতি ও বর্তমান সোলাদানা ইউনিয়ন জামায়াতের বায়তুল মাল সম্পাদক এসএম ফিরোজ আহম্মেদ (২৪) এবং বিকাল ৫টার দিকে লক্ষ্মীখোলা গ্রামের আনসার আলী সরদারের পুত্র মোঃ শুকুর আলী (৩০) ও একই এলাকার জিল্লাব গাজীর পুত্র বাবু গাজী (২৩) কে আটক করে।

নাশকতার আশংকায় তাদেরকে আটক করা হয়েছে বলে ওসি এম মসিউর রহমান জানান।

Sunday, December 29, 2013

পাইকগাছায় অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী আটক

পাইকগাছায় অস্ত্র ও গুলিসহ আনোয়ার নামের এক সন্ত্রাসীকে আটক করা হয়েছে। শনিবার রাত ১০ টার দিকে উপজেলার হাউলিয়া বিল এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি মোতাবেক দেশী তৈরী একটি পাইপগান ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

জানা গেছে, ঘটনার দিন প্রতাপকাটি গ্রামের শহর আলীর পুত্র সন্ত্রাসী আনোয়ার হাউলিয়া বিলের একটি চিংড়ী ঘেরে অবস্থান করছিল। এ খবর জানতে পেরে থানা পুলিশের একটি চৌকুস দল অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে তাকে আটক করে। পরে তার স্বীকারোক্তি মোতাবেক দেশী তৈরী একটি পাইপগান ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয় বলে ওসি এম মসিউর রহমান জানান।

পাইকগাছা টাউন মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ

পাইকগাছার টাউন মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষনা করা হয়েছে। রোববার সকালে বিদ্যালয় ভবনে প্রধান শিক্ষক নারায়ন চন্দ্র শিকারীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক মুনসুর হাসান, আব্দুল কুদ্দুস, মাখন লাল সরকার, শংকর কুমার মন্ডল, অশোক কুমার মন্ডল, আলাউল মোড়ল, তবিবুর রহমান, সোহেল আহম্মেদ, আব্দুর রাজ্জাক, শ্রাবন্তী কবিরাজ, পারভীন সুলতানা, কবরী সরকার, প্রাক্তন সহকারী অধ্যাপক এসএম লোকমান হাকিম, সাংবাদিক জিএ রশীদ, অভিভাবক সদস্য আজিবর মোড়ল, নূরআলী গাজী, মুনসুর আলী ও শফিকুল ইসলাম।