Tuesday, February 18, 2014

পাইকগাছায় লিগ্যাল এইড কমিটি গঠন

পাইকগাছায় লিগ্যাল এইড কমিটি গঠন ও কার্যকরকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে রুপান্তরের জেলা দরিদ্র এবং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠির ন্যয় বিচার প্রাপ্তির ক্ষেত্রে পদক্ষেপ গ্রহন প্রকল্পের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান। 


বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কবির উদ্দীন, ইউপি চেয়ারম্যান সমর কান্তি হালদার, কাজল কান্তি বিশ্বাস, রুপান্তরের ফিল্ড অফিসার মোঃ রবিউল ইসলাম ও উপজেলা সুপারভাইজার চম্পক কুমার ঘোষ।

সভায় ১৫ সদস্য বিশিষ্ট লিগ্যাল এইড কমিটি গঠন করা হয়।

পাইকাগাছায় মোবাইল সার্ভিসিং সমিতির কমিটি গঠন

পাইকগাছায় জিএম শুকুরুজ্জামানকে আহবায়ক করে মোবাইল সার্ভিসিং সমিতির ৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। গতকাল সকালে সংগঠনের পৌর বাজারস্থ কপোতাক্ষ মার্কেট চত্ত্বরে এক জরুরী সভায় এ কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্যরা হলেন, গাজী রুবেল রাশেদ রকি, আবুল কালাম আজাদ, জিএম আসাদুজ্জামান আসাদ, জুয়েল রাশেদ পাপ্পু, সৈয়দ বুলবুল হোসেন ও নবদ্বীপ সানা।

পাইকগাছা উপজেলা নির্বাচনে ২৪ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচনে যাচাই-বাছাই শেষে ২৪ প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষনা করা হয়েছে। সোমবার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটানিং অফিসার মোহাম্মদ ইলিয়াস হোসেনের দপ্তরে এ যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়।
 
উল্লেখ্য, নির্বাচন কমিশন কর্তৃক উপজেলা নির্বাচনের তয় দফার তফশীল ঘোষনা অনুযায়ী গত ১৫ ফেব্রুয়ারী মনোনয়নপত্র জমাদানের শেষদিনে গুরুত্বপূর্ণ এ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ১০, ভাইস চেয়ারম্যান ১০ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ সহ ২৪ প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন। মনোয়ন জমা দেয়ার একদিন পর সোমবার সকাল থেকে দিনভর সংশ্লিষ্ট প্রার্থীদের উপস্থিতিতে জেলা রিটানিং অফিসারের দপ্তরে মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়।

যাচাই-বাছাই শেষে সকল প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষনা করা হয় বলে সহকারী রিটানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কবির উদ্দীন নিশ্চিত করেছেন। উল্লেখ্য, আগামী ২৪ ফেব্রুয়ারী মনোনয়ন প্রত্যাহার ও ১৫ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে।