Friday, February 21, 2014

পাইকগাছা উপজেলা নির্বাচনে আ’লীগের দলীয় মনোনয়ন চূড়ান্ত

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আ’লীগের ৩ চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন পত্র দাখিলের পর একক প্রার্থী নির্ধারণে তৃণমূল পর্যায়ে ভোট আহবান করা হয়। শুক্রবার দিনভর কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের উপস্থিতিতে এ ভোট অনুষ্ঠিত হয়। তৃণমূল পর্যায়ে ভোটের মাধ্যমে একক প্রার্থী নির্ধারণ করা হয়।

চেয়ারম্যান পদে ৩ প্রার্থীর মধ্যে বর্তমান চেয়ারম্যান রশীদুজ্জামান ১০৫ ভোট পেয়ে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আ’লীগের সহ-সভাপতি গাজী মোহাম্মদ আলী ৮৯ ভোট পান এবং তৃতীয় স্থানে উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ আবুল কালাম আজাদ পান ৬৩ ভোট।

ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে দলীয় মনোনয়ন পান মুজিবুর রহমান সানা, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন দেবব্রত রায় দেবু।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় একক প্রার্থী হিসাবে দীপ্তি রাণী চক্রবর্তী’র নাম ঘোষনা করা হয়।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০১৪ উপলক্ষ্যে প্রভাত ফেরী ও আলোচনা সভা

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০১৪ উদযাপন উপলক্ষ্যে প্রভাত ফেরীর পর উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভা।

ভাষা শহীদদের প্রতি পাইকগাছাবাসীর শ্রদ্ধা নিবেদন

শহীদ মিনার; পাইকগাছা পৌরসভা, খুলনা।