Saturday, February 22, 2014

একুশের প্রথম প্রহরে কপিলমুনির শহীদ মিনারে মানুষের ঢল

একুশে ফেব্রুয়ারি প্রথম প্রহরে পাইকগাছার কপিলমুনি কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানসহ সাধারন মানুষের ঢল নামে। ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানাতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সমাবেত হন কপিলমুনি সহচরী বিদ্যামন্দির স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে।

একুশের প্রথম প্রহর বৃহস্পতিবার রাত ১২টা ১ মিনিটে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ অর্পণ করেন, সম্মিলিত ২১ উদযাপন কমিটি। এরপর একে একে পুষ্পার্ঘ অর্পন করেন বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানসহ সাধারন মানুষ।

নয়নাভিরাম পাইকগাছা !


ছবিটি পাইকগাছা উপজেলার কপিলমুনি থেকে তোলা।

স্বপ্নের শিববাটী ব্রীজ আর গুরুত্বহীন হয়ে পড়া একটি ফেরীর গল্প !

পাইকগাছায় যখন প্রথম শিববাটী ফেরীঘাটে ফেরী চালু করা হল তখন এই ফেরীর গুরুত্ব ছিল অপরিসীম। কারণ, পাইকগাছা থেকে কয়রায় বাস চলাচলের একমাত্র মাধ্যম ছিল এই ফেরী।

কালের পরিক্রমায় পাইকগাছাবাসী পেল স্বপ্নের (টোলযুক্ত) শিববাটী ব্রীজ ! আর গুরুত্বহীন হয়ে পড়লো এই ফেরী !



বি.দ্র.: বর্তমানে শিববাটী ব্রীজকে টোলমুক্ত ঘোষনা করা হয়েছে।