Tuesday, February 25, 2014

পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচনে চূড়ান্ত ১৭ প্রার্থীকে প্রতীক বরাদ্দ

পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের পর ১৭ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে। মঙ্গলবার জেলা রিটানিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইলিয়াস হোসেন চূড়ান্ত এসব প্রাথীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন। 

৬ চেয়ারম্যান প্রার্থীর মধ্যে উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান (আনারস), ১৯ দলীয় জোট মনোনিত জেলা বিএনপি’র উপদেষ্টা সাবেক এমপি এ্যাড. স.ম বাবর আলী (দোয়াতকলম), উপজেলা জাপা ও পাইকগাছা নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর (ঘোড়া), সিপিবি’র কেন্দ্রীয় সদস্য ও বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল (কাপপিরিচ), বাস্তব প্রতিষ্ঠাকরণ পার্টির (স্বঘোষিত) ডাক্তার জি,এম আবদার রশীদ (চিংড়ীমাছ)।

৭ ভাইস চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ১৯ দলীয় জোট মনোনিত উপজেলা জামায়াতের আমির মাওঃ শেখ কামাল হোসেন (টিউবওয়েল), স্বেচ্ছাসেবকলীগ নেতা আলহাজ্ব মাওঃ মুজিবুর রহমান সানা (তালা), বিএনপি নেতা মোঃ আব্দুল গফুর (টিয়াপাখি), এ্যাড. এস,এম মুজিবর রহমান (বই), যুবদল নেতা শেখ সামছুল আলম পিন্টু (উড়োজাহাজ), ডাঃ টিকেন্দ্র নাথ মন্ডল (মাইক), ইউনাইটেড কমিউনিষ্ট নেতা শাহাজান সিরাজ সাজু (চশমা)।

৪ মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর মধ্যে বর্তমান ভাইস চেয়াম্যান ও বিএনপি মনোনিত রাবেয়া হোসেন (হাঁস), আ’লীগ মনোনিত ইউপি সদস্য দীপ্তি চক্রবর্তী (পদ্মফুল), জামায়াত মনোনিত শাহানারা খাতুন (কলম) ও মোছাঃ মাছুমা খাতুন (ফুটবল)।

ত্রিমোহিনী মোড়, পাইকগাছা পৌরসভা


 ছবিটি পাইকগাছাস্থ ঈগল পরিবহনের কাউন্টারের পাশ থেকে তোলা।

পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচন-২০১৪

মনোনয়নপত্র প্রত্যাহারের দিন শেষ; পাল্টে গেছে ভোটের হিসাব নিকাশ


আসন্ন ৪র্থ উপজেলা পরিষদ নির্বাচনে আ’লীগের প্রার্থী চূড়ান্ত ও মনোনয়নপত্র প্রত্যাহারের দিন শেষ হবার সাথে সাথেই পাল্টে গেছে ভোটের হিসাব নিকাশ। নির্বাচনে পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যান নিয়ে ভোটারদের মাঝে খুব বেশি মাথাব্যথা না থাকলেও "কে হচ্ছেন আগামী পরিষদের চেয়ারম্যান ?"-এ প্রশ্নটি সবার মাঝে ঘুরপাক খাচ্ছে সারাক্ষণ। নতুন কোন মুখ আসছে, নাকি অপরিবর্তিতই থাকছে, বিষয়টির হিসাব মিলছেনা কারোরই।

গতকাল সোমবার শেষ দিনে মনোনয়ন প্রত্যাহারের পর প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন চেয়ারম্যান পদে ৬ জন। তারা হলেন, বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগ ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রশীদুজ্জামান, জেলা বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য এ্যাড. স,ম বাবর আলী, উপজেলা জাপা সভাপতি ও পাইকগাছা নাগরিক কমিটি সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, বর্তমান ভাইস চেয়ারম্যান ও সিপিবি’র কেন্দ্রীয় সদস্য কৃষ্ণপদ মন্ডল, শেখ সোহরাওয়ার্দী ও জি,এম আবদার রশীদ রবি।

এদিকে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন ৭ জন। তারা হলেন, উপজেলা জামায়াতের আমীর আলহাজ্ব মাওঃ শেখ কামাল হোসেন, ডাঃ টিকেন্দ্রনাথ মন্ডল, স্বেচ্ছাসেবক লীগ নেতা আলহাজ্ব মুজিবর রহমান সানা, যুবদল নেতা শেখ সামছুল আলম পিন্টু, জি,এ গফুর, এ্যাড. এস,এম মুজিবর রহমান ও মোঃ শাহজাহান সিরাজ সাজু।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে কেউ মনোনয়ন প্রত্যাহার করেননি, সেক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া হোসেন, আ’লীগ নেত্রী দীপ্তি রানী চক্রবর্তী, শাহানারা খাতুন ও মাসুমা খাতুন।

সাধারণ ভোটারদের আলোচনায় চেয়ারম্যান পদে উঠে এসেছে তিনজনের নাম। তারা হলেন, বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আ’লীগ ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রশীদুজ্জামান, ১৯ দল সমর্থিত বিএনপি নেতা ও সাবেক সাংসদ এ্যাড. স,ম বাবর আলী এবং উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও পাইকগাছা নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর।