Saturday, March 1, 2014

পাইকগাছায় ইউএনও’র হস্তক্ষেপে বাল্য বিবাহ থেকে রাক্ষা পেল স্কুল ছাত্রী

পাইকগাছায় ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রাক্ষা পেল ৮ম শ্রেণী পড়ুয়া স্কুল ছাত্রী স্বপ্না দাশ। সে উপজেলার রাড়ুলী ইউনিয়নের বাঁকা ভবানীপুর গ্রামের ভোলা দাশ’এর কন্যা।

স্বপ্না’র ইচ্ছার বিরুদ্ধে পিতা-মাতা তার বিয়ের আয়োজন করলে, বিষয়টি জানতে পেরে পরিত্রাণ কর্মকর্তা আসাদুর রহমান কাজল বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কবির উদ্দীনকে অবহিত করেন।

পরবর্তীতে ইউএনও’র নির্দেশে রাড়ুলী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এএসআই রবিউল ইসলাম পরিত্রাণ কর্মকর্তা বিজয় দাশ ও তারেক সরকারসহ স্থানীয় এলাকাবাসী শনিবার দুপুরে ভোলাদাশের বাড়ীতে গিয়ে বাল্য বিবাহ বন্ধ করে দেন।

কয়রায় মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা

Voice of Paikgacha এ উদ্যোগকে সাদুবাদ জানায় !


কয়রা থানা প্রশাসন মাদকের বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ ঘোষনা করেছেন। এর আওতায় মাদক বিক্রেতা, মাদক সেবনকারী সহ মাদকের সাথে যারাই জড়িত আছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য প্রাথমিক ভাবে সবাইকে সতর্ক করেছেন। বুধবার উপজেলার ৭টি ইউনিয়নের প্রতিটি পাড়া-মহল্লায় মাইকিংয়ের মাধ্যমে এ ঘোষণা করা হয়েছে।

বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দক্ষিণ বেদকাশী থেকে আমাদী এলাকার শেষ পর্যন্ত এ মাইকিং করা হয়। এতে করে মাদক বিক্রেতাদের মনে ভীতির সঞ্চার হয়েছে। সচেতন মহল এ ব্যাপারে ওসি সুবীর দত্তকে অভিনন্দন জানিয়েছেন।

এলাকাবাসী তার এ অভিযান সফল করার লক্ষ্যে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। বুধবার সকাল ৯টায় কয়রা থানার ওসি সাংবাদিক এবং সূধীজনদের সাথে মত বিনিময়ের পর তিনি এ যুদ্ধের সিদ্ধান্ত গ্রহন করেন।

এ ব্যাপারে জানতে চাইলে কয়রা থানার ওসি সুবীর দত্ত জানান, খুলনা-৬ আসনের সাংসদ এ্যাডঃ শেখ মোঃ নুরুল হকের নির্দেশে এ আদেশ জারি করা হয়েছে। তিনি আরও বলেন, মাদকের সাথে যারাই জড়িত থাকুক না কেন, তাদেরকে গ্রেফতার করে আইনের কাঠগড়ায় দাড় করানো হবে। তিনি মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

কপিলমুনি পল্লী দারিদ্র বিমোচনের সেবা সপ্তাহ'১৪ আয়োজন

অর্থনৈতিক, সামাজিক ও নারী উন্নয়ন, নারী পুরুষের সমতা বিধান, প্রত্যান্ত এলাকায় দারিদ্র জনগোষ্ঠীর মাঝে সোলার প্রকল্প বাস্তবায়ন সহ নানাবিধ কার্যক্রমের উপর গুরুত্ব দিয়ে কপিলমুনিতে পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের আয়োজনে পালিত হয়েছে সেবা সপ্তাহ’১৪। এ উপলক্ষে শুক্রবার সকাল ১০টায় র‌্যালী ও পরে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। 
 
কপিলমুনির অফিস কার্যালয়ে আলোচনা সভায় পাইকগাছা উপজেলা পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা মোঃ আব্দুল ওহাব মিঞার সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের সহঃ হিসাব কর্মকর্তা অপূর্ব বাগচী, মাঠ কর্মকর্তা অনুপম রায়, সোলার কর্মকর্তা কার্ত্তিক চন্দ্র মন্ডল, উপকারভোগী সদস্য লিপি বেগম, রত্না বেগম, সাহিদা বেগম, ফিরোজা বেগম ও গীতা রানী দাশ।