Tuesday, March 11, 2014

পৌরসভার প্রধান সড়কের উপর গতিহীন বাসের মেলা ! (৪)

পাইকগাছা পৌরসভার প্রধান সড়কের উপর এভাবেই সবসময়ই রাখা থাকে বাস। সৃষ্টি হয় যানযটের, ঘটে অনাকাঙ্খিত দুর্ঘটনা ! প্রধান সড়কের অর্ধেকই যেন এসব বাস মালিকদের দখলে। কিন্তু কোন ভ্রুক্ষেপ নেই সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের।


ছবিটি পৌর বাসস্ট্যান্ড ও পশু হাসপাতালের মধ্যবর্তী সড়ক থেকে তোলা।

Monday, March 10, 2014

পাইকগাছায় বিএনপির সাবেক দুই ইউপি সদস্য আটক

পাইকগাছায় সাবেক ইউপি সদস্য ও বিএনপি দুনেতাকে আটক করা হয়েছে। পুলিশ রোববার রাত ৮টার দিকে পৃথক স্থান থেকে তাদেরকে আটক করে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাত ৮টার দিকে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার গদাইপুর গ্রামের মৃত কাজী আবুল কাশেমের পুত্র সাবেক ইউপি সদস্য আবুল বাশার খোকা ও শ্যামনগর গ্রামের মৃত আলহাজ্ব মনছোপ আলী সানার পুত্র সাবেক ইউপি সদস্য উপজেলা কৃষক দলের সভাপতি আবু বক্কর সিদ্দিককে আটক করে।

এ ব্যাপারে এস.আই জালাল উদ্দীন জানান, হরতাল, অবরোধ চলাকালে আলমতলা, গদাইপুরের মুক্তিরমোড় ও মানিকতলার রাস্তা ও গাছ কাটা ঘটনায় দায়ের করা মামলার সন্দিগ্ধ আসামী হিসাবে তাদেরকে আটক করা হয়েছে।

পাইকগাছা পৌরসভা বাজার

ফাইল ফটো © Voice of Paikgacha