Tuesday, March 18, 2014

লক্ষ্মীখোলা পশ্চিমপাড়া জামে মসজিদ

স্থাপিত :: ১৯৯৭ ইং।



পাইকগাছা উপজেলার মানচিত্র

আয়তন :: ৩৮৩.৮৭ বর্গ কিলোমিটার (সুন্দরবন সহ)

জনসংখ্যা :: ২,৪৭,৯৮৩ জন (পুরুষ :: ১,২৩,৯০০ --- মহিলা :: ১,২৪,০৮৩)

জনসংখ্যার ঘনত্ব :: ৬৪৩ জন (প্রতি বর্গ কি:মি:) (আদমশুমারী-২০১১)

 

 

Monday, March 17, 2014

পাইকগাছায় জাতীয় শিশু দিবস পালিত

পাইকগাছায় র‌্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৪ তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি উপলক্ষ্যে সোমবার সকালে এক বর্ণাঢ্য র‌্যালী শেষে উপজেলা পরিষদ চত্ত্বরের শহীদ স্মৃতি স্তম্ভে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

পরে উপজেলা পরিষদে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিশু কিশোরদের মধ্যে চিত্রাংঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। “বঙ্গবন্ধুকে জানবো, আদর্শবান মানুষ হব” প্রতিপাদ্য বিষয়ের উপর দিনব্যাপী সমগ্র অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কবির উদ্দীন।

পৃথক এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ কামরুল ইসলাম, ওসি এম মসিউর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার আতিয়ার রহমান, শিক্ষা অফিসার দীলিপ কুমার ঘোষ, প্রকৌশলী এনামুল কবির, সমাজসেবা কর্মকর্তা দেবাশীষ সরদার, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, সমবায় কর্মকর্তা এএফএম সেলিম আখতার, অধ্যক্ষ রবিউল ইসলাম, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, রমেন্দ্র নাথ সরকার, সরদার মোহাম্মদ আলী, প্রধান শিক্ষক সুরাইয়া বানু ডলি, অপু মন্ডল, সাংবাদিক আব্দুল আজিজ, এসএম বাবুল আকতার, তৃপ্তি রঞ্জন সেন, এ্যাড. শফিকুল ইসলাম কচি, প্রভাষক ময়নুল ইসলাম, বজলুর রহমান ও খানজাহান আলী।

অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ী শিশু-কিশোরদের পুরস্কার বিতরণ করা হয়।