Tuesday, March 25, 2014

কপিলমুনিতে বর্ণ বৈষম্য বিলোপ দিবস পালিত

কপিলমুনিতে ভূমিজ ফাউন্ডেশনের উদ্যোগে ও মানুষের জন্য ফাউন্ডেশনের অর্থায়নে ‘বর্ণবাদ নিপাত যাক’ প্রতিপাদ্যে আন্তর্জাতিক বর্ণবৈষম্য বিলোপ দিবস-২০১৪ পালিত হয়েছে।

সোমবার সকাল ১০টায় এ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালীটি কপিলমুনি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা অন্ত্যজ পরিষদের সভাপতি কুসুম রানী সরকার।

ভূমিজ ফাউন্ডেশনের প্রজেক্ট ম্যানেজার আব্দুল্লাহেল হাদী সঞ্চালনায় বক্তব্য রাখেন ভূমিজ ফাউন্ডেশনের নির্বাহী প্রধান অচিন্ত্য সাহা, অধ্যাপক রেজাউল করিম, ইমদাদুল হক, স্বরসতী দাস, রানী বেগম, সুজিত দাস প্রমুখ।

পাইকগাছায় ইসলামী ব্যাংকের নতুন ভবনের উদ্ভোধন

পাইকগাছায় ইসলামী ব্যাংক পাইকগাছা শাখার নতুন ভবনের উদ্ভোধনী অনুষ্ঠান, আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবর সকালে ফিতা কেটে পৌর সদরের প্রধান সড়কস্থ নতুন ব্যাংক ভবনের উদ্বোধন করেন জোনাল অফিসের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট। 

পরে শাখা ব্যবস্থাপক মাগফুরুর রহমানের সভাপতিত্বে আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোনাল অফিসের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট আবু নাসের মোহাম্মদ নাজমুল বারী।

জোনাল অফিসের অফিসার মোহাম্মদ বেলাল উদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন কাজী আজিজুল করিম, আমিন উদ্দিন সরদার, মুক্তিযোদ্ধা গাজী রুহুল আমিন, মাওঃ হাফেজ মোহাম্মদ জালাল উদ্দিন, এ্যাড. হুমায়ুন কাদির, দাউদ শরীফ।

উপস্থিত ছিলেন, সাংবাদিক এসএম আলাউদ্দিন সোহাগ, আমিনুল ইসলাম বজলু, আলমগীর সানা, মোসাদ্দেক হোসেন মিন্টু, আলহাজ্ব মুরশাফুল আলম, কুদরত-ই খোদা খোকন, অতিশ মন্ডল, সহকারী ব্যবস্থাপক দেলোয়ার হোসাইন, আব্দুস সালাম মল্লিক ও হাকিম শাহাদাৎ হোসেন।

বিশ্ব যক্ষা দিবস উপলক্ষ্যে পাইকগাছায় র‌্যালী ও আলোচনা সভা

বিশ্ব যক্ষা দিবস উপলক্ষ্যে পাইকগাছায় জাতীয় যক্ষা নিয়ন্ত্রণ কর্মসুচী, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং ব্রাকের যৌথ আয়োজনে সোমবার সকালে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

র‌্যালী শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এক আলোচনা সভা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও আবাসিক মেডিকেল অফিসার ডাঃ প্রভাত কুমার দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

সভায় বক্তৃতা করেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শুকলাল বৈদ্য, মেডিকেল অফিসার ডাঃ শাফিকুল ইসলাম শিকদার, ব্রাকের উপজেলা ম্যানেজার প্রশান্ত কুমার রায়, পিও ল্যাব সুপ্রিয়া রাণী মৃধা, পিও অনির্বান সরকার, আব্দুল গপ্ফার লিঠু, ঔষধ কোম্পানীর প্রতিনিধি ইলিয়াস হোসেন, আইয়ুব হোসেন, পরিসংখ্যানবিদ মাসুরুজ্জামানসহ ব্রাকের স্বাস্থ্য কর্মী ও স্বাস্থ্য সেবিকারা অংশ গ্রহন করেন।

উল্লেখ্য, ২০১৩ সালে উপজেলায় ২৯০ জন যক্ষা রোগী সানাক্ত করা হয়েছে বলে স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন।