Monday, April 7, 2014

পাইকগাছায় বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

পাইকগাছায় বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে বর্ণাঢ্য র‌্যালী শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ আবুল ফজল।

বক্তব্য রাথেন, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ প্রভাত কুমার দাশ, মেডিকেল অফিসার ডাঃ সুজন কুমার সরকার, ডাঃ নীতিষ চন্দ্র গোলদার, স্প্রিং বাংলাদেশের উমরুল কবির ও ব্রাকের প্রশান্ত রায়।

পাইকগাছায় চিংড়ী ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা জরিমানা

পাইকগাছায় অস্বাস্থ্যকর পরিবেশে চিংড়ী বিক্রি করার অভিযোগে দুই ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ কামরুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পাইকগাছা চিংড়ী বিপনন কেন্দ্রে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে চিংড়ী বিক্রি করার অপরাধে মেসার্স গাজী ফিসকে ২ হাজার এবং মেসার্স সজল এন্টারপ্রাইজকে ১ হাজার টাকা জরিমানা করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা এএসএম রাসেল, সহকারী মৎস কর্মকর্তা এসএম শহীদুল্লাহ, সুজিত কুমার মন্ডল ও জাহিদ হাসান।

পাইকগাছায় ৩টি চোরাই মোটরসাইকেল’সহ দুই ব্যক্তি আটক

পাইকগাছা থানা পুলিশ অভিযান চালিয়ে ৩টি চোরাই মোটরসাইকেল’সহ দুই ব্যক্তিকে আটক করেছে। আটককৃতদের দেওয়া তথ্য সূত্র ধরে শনিবার এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ মোটরসাইকেল চুরি মামলার আসামি পাইকগাছার শ্রীকণ্ঠপুর গ্রামের ওহাব উদ্দীন জেয়াদারের পুত্র ওবাইদুল্লাহ’কে আটক করে। তার দেওয়া তথ্য সূত্র ধরে শনিবার যশোর জেলার শার্শা থানার মির্জাপুর গ্রামের মৃত আব্দুস সামাদের পুত্র চোরাইকৃত মোটরসাইকেল ক্রেতা-বিক্রেতা আবুল হোসেন’কে (৪৫) আটক করে।

তার স্বীকারোক্তিতে পুলিশ বিভিন্ন স্থান থেকে ৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে। পাইকগাছা থানার এসআই জালাল উদ্দীন সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।

এ ব্যাপারে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ এম মশিউর রহমান জানান, থানা পুলিশ চোরাইকৃত মোটরসাইকেল উদ্ধারে তৎপর রয়েছে। আটককৃতদের দেওয়া তথ্যে ৩টি মোটরসাইকেল উদ্ধার হয়েছে এবং অভিযান অব্যহত রয়েছে।