Friday, May 2, 2014

Voice of Paikgacha makes you nostalgic !


(Manipulated Image)*

পাইকগাছায় স্কুল ছাত্রকে পিটিয়ে আহত করায় তদন্ত কমিটি গঠন

পাইকগাছায় স্কুলছাত্রকে পিটিয়ে আহত করার ঘটনায় ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এদিকে শিক্ষককে বদলিসহ শাস্তিমূলক ব্যবস্থার দাবি জানিয়েছেন অভিভাবক মহল।

সূত্রমতে, ঘটনার দিন সোমবার পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আসলামুজ্জামান বিদ্যালয় চলাকালিন সময়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সপ্তম শ্রেণীর ছাত্র এস.এম. সোহানুর রহমান হৃদয়‘কে বেঞ্চের নিচে মাথা ঢুকিয়ে দিয়ে পিঠে আঘাত করেন। এক পর্যায়ে হৃদয়ের মাথা বেঞ্চের সাথে উপর্যপুরি আঘাত করলে সে মারাত্মকভাবে আহত হয়।

এ ঘটনায় আহত ছাত্রের পিতা হায়দার আলী সরদার স্থানীয় সংসদ সদস্য ড. শেখ মো. নুরুল হক বরাবর অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার বিদ্যালয়ের প্রধান শিক্ষক অপু মণ্ডল সহকারী শিক্ষক খালেকুজ্জামানকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছেন। কমিটির অন্যান্য সদস্য হলেন, শিক্ষক প্রদীপ কুমার ও ইমরুল ইসলাম।

এ ব্যাপারে সরেজমিনে তদন্ত করার সময় কেঁচো খুড়তে গিয়ে সাপ বেরিয়ে এসেছে। অভিযুক্ত শিক্ষক মোঃ আসলামুজ্জামান’এর বিরুদ্ধে যেন বিভিন্ন রকমের অভিযোগের ঝুলি নিয়ে দাড়িয়ে আছে সংশ্লিষ্ট বিদ্যালয়ের ছাত্র-শিক্ষক সকলেই ! এ সম্পর্কিত পরবর্তী প্রতিবেদনের জন্য
Voice of Paikgacha'র সাথেই থাকুন।

Thursday, May 1, 2014

পাইকগাছায় মহান মে দিবসে র‌্যালী ও সভা অনুষ্ঠিত

পাইকগাছায় মহান মে দিবস উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও বিভিন্ন শ্রমিক সংগঠণের উদ্যোগে বৃহস্পতিবার সকালে এক বর্ণাঢ্য প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কবির উদ্দীনের সভাপতিত্বে “শ্রমিক-মালিক বিভেদ ভুলি, সোনার বাংলা গড়ে তুলি” প্রতিপাদ্য বিষয়ের উপর আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স.ম. বাবর আলী। 

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা কৃষি অফিসার বিভাস চন্দ্র সাহা, উপজেলা প্রকৌশলী এনামুল কবির, ওসি শিকদার আককাছ আলী, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম, সমবায় কর্মকর্তা এ, এফ, এম, সেলিম আক্তার, সাংবাদিক আব্দুল আজিজ, কাউন্সিলর সেলিম নেওয়াজ।

প্রভাষক ময়নুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন, শ্রমিকনেতা গাজী আব্দুস সামাদ, আব্দুল জব্বার বাবলু, বাবুল হাসান, জাহিদুল ইসলাম, মিথুন মধু, নুর আলী মোড়ল, আকরাম হোসেন, আবুল কালাম, রিপন, শেখ জাহিদুল ইসলাম, হাসেম আলী গাজী, শেখ সামছুদ্দোহা খোকন, আলম গাজী ও শেখ রাজু আহমেদ।

উপস্থিত ছিলেন, খুলনা মটরশ্রমিক ইউনিয়ন, পরিবহন শ্রমিক ইউনিয়ন, পৌর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন, মটরসাইকেল চালক সমিতি সহ বিভিন্ন শ্রমিক সংগঠণের শ্রমিকবৃন্দ।