Saturday, May 3, 2014

কপোতাক্ষ রক্ষা ও জলোবদ্ধতা নিরাসন’সহ বিভিন্ন দাবি নিয়ে আন্দোলনের ঘোষণা

খবর হল, ''কপোতাক্ষ রক্ষা ও জলোবদ্ধতা নিরাসন’সহ বিভিন্ন দাবি নিয়ে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে পাইকগাছার একটি রাজনৈতিক জোট।''

এ ধরনের উদ্যোগ Voice of Paikgacha সর্বদাই সমর্থন করে। তবে.... বাস্তবায়ন তো আগে হোক ! তারপর ডিটেইল নিউজ কাভার করা যাবে।

পুরাতন অভিজ্ঞতা :: একদা এক রাজনৈতিক নেতার নিজস্ব অর্খায়নে ''অমুক'' সংস্কার সংক্রান্ত সংবাদ প্রকাশ করার পর দেখা গেল, ''অমুক''এর অবস্থা আরও বেগতিক হয়েছে !!!

বি.দ্র. :: 'অমুক' কি/কে ? -এহেন প্রশ্ন কাম্য নহে !

পাইকগাছার জুয়েলারী মার্কেট এলাকায় ড্রেনে পানি জমে দুর্গন্ধ ছড়াচ্ছে

পাইকগাছা পৌর বাজারের জুয়েলারী মার্কেট এলাকায় রাস্তার উপর ড্রেনের ময়লা পানি জমে ভীষন দুর্গন্ধ ছড়ানোয় সেখানকার দোকানী, ক্রেতা ও সাধারণ পথচারীদের মারত্মক দুর্ভোগ পোহাতে হচ্ছে।

ব্যবসায়ীদের অভিযোগ, পার্শ্ববর্তী একটি হোটেল ও বাসাবাড়ির ব্যবহৃত ময়লা পানি এসে রাস্তায় জমে থাকছে। গত এক সপ্তাহ যাবৎ এ অবস্থা বিরাজ করলেও পৌর কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট কেউ বিষয়টির সমাধানে এগিয়ে আসেনি।

স্বর্ণ ব্যবসায়ী মহিতোষ বলেন, দুর্গন্ধে দোকানের মধ্যে বসে থাকা দায় হয়ে পড়েছে। খরিদ্দাররাও এসে দাঁড়াতে পারছে না। সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর কাজী নেয়ামুল হুদা কামাল বলেন, খেয়াঘাট সংলগ্ন মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ কাজের জন্য ড্রেন বন্ধ করে রাখা হয়েছে। খুব শীঘ্রই বিকল্প ড্রেন তৈরী করা হবে বলে তিনি জানান।

কপিলমুনিতে রায় সাহেবের ১২৬তম জন্ম তিথি উপলক্ষে ব্যাপক প্রস্তুতি

কপিলমুনির প্রাণ পুরুষ ও আধুনিক কপিলমুনির স্থপতি স্বর্গীয় রায় সাহেব বিনোদ বিহারী সাধুর ১২৬তম শুভ জন্ম তিথি উপলক্ষে কপিলমুনি বেদ মন্দির পরিচালনা কমিটির আয়োজনে তিন দিন ব্যাপি ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

প্রস্তুতি কমিটির সভাপতি চম্পক কুমার পাল ও সাধারন সম্পাদক সাধন কুমার ভদ্র জানান, আগামী ৭ মে থেকে ৯ মে পর্যন্ত কপিলমুনি বেদ মন্দির ও রামকৃষ্ণ মন্দির প্রাঙ্গনে জন্ম তিথি উপলক্ষে অনুষ্ঠিত হবে বিভিন্ন অনুষ্ঠান।