Monday, May 26, 2014

বিরাশি গ্রাম উন্নয়ন সমিতির নির্বাচন;বারী সভাপতি, সিরাজুল ম্যানেজার

একটি বাড়ি একটি খামার প্রকল্পের বিরাশি গ্রাম উন্নয়ন সমিতি ব্যবস্থাপনা কমিটির নির্বাচন ২০১৪ কপিলমুনি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। রোববার সমিতির ৬০ জন সদস্যের মধ্যে ৫৮ জন গোপন ব্যালটের মাধ্যমে ভোট প্রয়োগ করে তাদের প্রতিনিধি নির্বাচন করেন।

ব্যবস্থাপনা কমিটির ১১টি পদের মধ্যে ৭টি পদে ভোট গ্রহণ করা হয়। সভাপতি পদে আব্দুল বারী (চেয়ার), সহ-সভাপতি (মহিলা) পদে বেগম আরা (হরিণ), ম্যানেজার পদে সিরাজুল ইসলাম (দোয়াত কলম), সদস্য (পুরুষ) পদে আসাদুল ইসলাম (মই), কামাল হুসাইন (মাছ), হারুন গাজী (বাই-সাইকেল) ও জামির সরদার (হাতী) নির্বাচিত হন।

অন্যদিকে সহ-সভাপতি (পুরুষ) পদে আকবার সরদার ও সদস্য (মহিলা) পদে একমাত্র রুমা বেগম মনোনয়নপত্র জমা দেয়ায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন আসাদুল ইসলাম। সহযোগিতা করেন সমন্বয়কারী জয়া রানী, ফিল্ড অফিসার অরুন ও সুকুমার। নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন পাইকগাছা উপজেলা সমাজ সেবা অফিসার দেবাশিস সরদার।

আজ পবিত্র শবে মেরাজ

আজ পবিত্র শবে মেরাজ। প্রিয়নবী হযরত মুহাম্মদ (সা.)-এর নবুওয়াত লাভের একাদশ বর্ষের রজব মাসের ২৬ তারিখ দিবাগত রাতে মহান আল্লাহর বিশেষ মেহমান হিসেবে আরশে আজিমে আরোহণ করেন। এ রাত অতি পবিত্র ও মহান আল্লাহর অফুরন্ত রহমত-বরকতে সমৃদ্ধ। 


মুসলিম জাহানের কাছে এ রাতের তাৎপর্য অপরিসীম। তাই বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশে পবিত্র কোরান তিলাওয়াত, মিলাদ মাহফিল দিনভর রোজা রাখা, নফল নামাজ আদায়ের মধ্য দিয়ে মুসলমানরা শবে মেরাজ পালন করেন।

Sunday, May 25, 2014

শুভ জন্মদিন প্রিয় কবি !

আজ ১১ জৈষ্ঠ্য। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৫তম জন্মবার্ষিকী।

Voice of Paikgacha বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছে তোমাকে !