Monday, June 2, 2014

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু আগামী ৫ সেপ্টেম্বর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ৫ সেপ্টেম্বর। ওই দিন ‘গ’ ইউনিট, ব্যবসায় শিক্ষা অনুষদের পরীক্ষা হবে। রোববার সাধারণ ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের পরিচালক আশরাফ আলী খান বলেন, ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা ১৪ থেকে ৩১ আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১২ সেপ্টেম্বর, মানবিক বিভাগ ‘খ’ ইউনিটের ১৯ সেপ্টেম্বর, ব্যবসায় শিক্ষা অনুষদের ‘গ’ ইউনিটের ৫ সেপ্টেম্বর, বিভাগ পরিবর্তনের জন্য ‘ঘ’ ইউনিটের ২৬ সেপ্টেম্বর এবং চারুকলা অনুষদের ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.du.ac.bd) ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে।

Sunday, June 1, 2014

শ্রী শ্রী কালি পূজা-২০১১, তেঁতুলতলা, পাইকগাছা

এই পূজাতে দেবী শ্রী শ্রী কালি’র ২৬টি প্রতিমা তৈরি করা হয়েছিল। 

ছবি স্বত্ব © :: Sajal K. Roy.

পাইকগাছাকে দেখুন Voice of Paikgacha'র চোখে !

Voice of Paikgacha ....makes you nostalgic !



YouTube Link :: http://youtu.be/a_3JcsWn8a4 (Watch & Share !)