Wednesday, June 4, 2014

পাইকগাছায় পরিত্যক্ত অবস্থায় পাইপগান উদ্ধার

পাইকগাছায় পরিত্যক্ত অবস্থায় দেশে তৈরী পাইপগান উদ্ধার করা হয়েছে। পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিকদার আককাছ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
 
জানা যায়, মঙ্গলবার রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার এস.আই বিশ্বজিৎ ও এস.আই সিরাজুল ইসলাম অভিযান চালিয়ে কপিলমুনি ইউনিয়নের সিলেমানপুর গ্রামের জনৈক জিন্নাত গাজী বাড়ী সংলগ্ন ঝোপের মধ্য থেকে সিমেন্টের বস্তায় কাপড়ে মোড়ানো পরিত্যাক্ত অবস্থায় একটি দেশে তৈরী পাইপগান উদ্ধার করেন।

পাইকগাছা মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচন সম্পন্ন; বাচ্চু, রাজ্জাক, জামির প্যানেল বিজয়ী

পাইকগাছায় উৎসবমুখর পরিবেশে মুক্তিযোদ্ধা সংসদ উপজেলা কমান্ড নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে বাচ্চু, রাজ্জাক, জামির পরিষদের পুন্য প্যানেল বিশাল ব্যবধানে বিজয়ী হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহন চলে।

মোট ১৭৮ ভোটারের মধ্যে ১৬৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। প্রাপ্ত ফলাফলে শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু (কমান্ডার), আব্দুর রাজ্জাক মলঙ্গী (ডেপুটি কমান্ডার) ও জিএম জামির হোসেন (সাংগঠনিক) প্যানেল ১০৮ ভোট পেয়ে (হাতি) প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন।

অপরদিকে অধ্যক্ষ আবুল কালাম আজাদ, বিএম আনিসুর রহমান, মোঃ আব্দুল মান্নান মিস্ত্রী প্যানেল (কলস) প্রতীকে পেয়েছেন ৫৬ ভোট। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কবির উদ্দিন।

ভোটাধিকার বঞ্চিত এক ভোটারের কথা !

মাননীয় তথাকথিত জনপ্রতিনিধি (সাবেক ও বর্তমান),

সৃষ্টিকর্তা না করুক, আপনি যদি পাইকগাছাতে অবস্থানরত অবস্থায় অসুস্থ হয়ে পড়েন, তাহলে আপনাদেরই সৃষ্টি এই "আন্তর্জাতিক মানের পাইকগাছা-আঠারমাইল সড়ক" আপনার মৃত্যুর কারণ হবে এতে কোন সন্দেহ নেই !

কারণ, এই সাত সমুদ্র তের নদী পার হয়ে উন্নত চিকিৎসা যে আপনার ভাগ্যে জুটবেনা তার গ্যারান্টি দিচ্ছে "নিয়তি" !

আজরাইলের আগমনী ঘন্টার আওয়াজ শুনেই আপনার উপলব্ধি হবে, কত্ত কত্ত কত্ত মানুষের অভিশাপ কুড়িয়েছেন জীবনভর !

সারামাস রাজধানীতে এসির শীতল বাতাস গায়ে লাগিয়ে, মাস শেষে এলাকায় ফিরে, খাস বৈঠকখানায় তৈলমর্দনকারীদের সাথে মতবিনিময় করে আর যাই হোক জনপ্রতিনিধিত্ব করা যায় না।

----জনৈক ভোটার (যিনি তার ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত)