Friday, August 22, 2014

পাইকগাছার চেঁচুয়া কমিউনিটি ক্লিনিকের মাসিক সভা

পাইকগাছা উপজেলাধীন গদাইপুর ইউনিয়নের চেঁচুয়া কমিউনিটি ক্লিনিকের এক মাসিক সভা গত বুধবার ক্লিনিকের সভাপতি ইউপি সদস্য মোঃ আজগর আলীর সভাপতিত্বে ক্লিনিক প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।

সভায় আলোচনায় অংশ গ্রহণ করেন ঘোষাল প্রতিবন্ধি কমিউনিটি কমপ্লেক্স প্রতিষ্ঠাতা প্রজিৎ কুমার রায়, সাবেক ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, শিক্ষিকা শান্তিলতা রায়, রামকৃষ্ণ সেবাশ্রমের সম্পাদক প্রশান্ত সরকার, ইউপি সদস্য শের আলী সরদার, মুক্তিযোদ্ধা শের আলী মিস্ত্রী, অর্চনা সরকার, তুলি বিশ্বাস, ফরিদা খাতুন, প্রনব মন্ডল প্রমুখ।

সভায় ক্লিনিকে সেবার মান উন্নয়নের জন্য বিভিন্ন প্রকার কর্মসূচী ও পরিকল্পনা গ্রহণ করা হয়। গদাইপুর ইউনিয়নের মধ্যে চেঁচুয়া কমিউনিটি ক্লিনিকে আগত রুগীর সংখ্যা সবচেয়ে বেশি। প্রতিদিন প্রায় শাতাধিক রুগী ক্লিনিকের বিভিন্ন মুখী সেবা গ্রহন করে থাকে।

খেশরা ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সভা

বৃহস্পতিবার ৪টায় খেশরা শালিখা চৌরাস্তার মোড় চত্ত্বরে বালিয়া পুলিশ ক্যাম্প এর উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসএম লিয়াকত হোসেনের সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পুলিশিং কমিটির সভাপতি এসএম ফজলুল হক।

বিশেষ অতিথি ছিলেন, খেশরা বলিয়া পুলিশ ক্যাম্প ইনচার্জ মোঃ আসাদ, তৌহিদুর রহমান, যুবলীগ নেতা খোরশেদ আলম, মেম্বর শামছুর আলম, প্রভাষক তরুণ আব্দুস সামাদ গোলদার, সাংবাদিক আহম্মদ আলী বাঁচা। অনুষ্ঠান পরিচালনা করেন মাস্টার আছাদুল্লাহ (মিঠু)।

পাইকগাছা থেকে কাওমী মাদরাসার ছাত্র নিখোঁজ

পাইকগাছা থেকে ইমন (৯) নামে এক কওমী মাদরাসার ছাত্র গত ৩ দিন নিখোঁজ রয়েছে। নিখোঁজ ইমন উপজেলার চাঁদখালী শামছুল উলুম কওমী মাদরাসার নুরানী মক্তবের প্রথম বর্ষের ছাত্র ও লক্ষ্মীপুর জেলার সদর থানার গন্ধ্যবপুর গ্রামের বিলায়েত হোসেনের পুত্র। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরী হয়েছে।

জানা গেছে, একই এলাকার খলিলুর রহমানের পুত্র তৈয়েবুর রহমানের সাথে তার চাচাতো ভাই ইমন একই মাদরাসায় পড়াশুনা করে আসছিল। ঘটনার দিন গত ২০ আগস্ট থেকে ইমন কাউকে কিছু না জানিয়ে মাদরাসার আবাসিক বোর্ডিং থেকে চলে যায়।

গত দিন ধরে তাকে খুঁজে না পেয়ে এ ঘটনায় তৈয়েবুর বাদী হয়ে বৃহস্পতিবার পাইকগাছা থানায় সাধারণ ডায়েরী করেছে।