Tuesday, August 26, 2014

জাতীয় শোক দিবসে জাতীয় পতাকা উত্তোলন না করায়....

কপিলমুনি ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে গণশুনানী বুধবার


বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে কপিলমুনি ইউনিয়ন পরিষদ ভবনে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগের প্রেক্ষিতে বুধবার পাইকগাছার কপিলমুনিতে এ বিষয়ে গণশুনানী অনুষ্ঠিত হবে।

জাতীয় পতাকা উত্তোলন পরিদর্শন কমিটির আহ্বায়ক ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ কামরুল ইসলাম কপিলমুনি সহচরী বিদ্যামন্দিরের অফিস কক্ষে বুধবার সকাল ১০টায় এ গণশুনানী গ্রহন করবেন বলে প্রশাসন সূত্র নিশ্চিত করেছে।

উল্লেখ্য, গত ১৫ আগষ্ট ২০১৪ কপিলমুনি ইউপি চেয়ারম্যান শাহাদাৎ হোসেন ডাবলু’র বিরুদ্ধে ইউনিয়ন পরিষদ ভবনে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ ওঠে এবং এ ঘটনায় কপিলমুনি পুলিশ ফাঁড়িতে সাধারন ডায়েরী হয়। যার নং ২৯৯।

ধর্ষক মনমানসিকতা ধ্বংস ও ধর্ষণ বন্ধ হোক !

ধর্ষণ কোন পুরুষ করে না, করে 'নরপশু'


A Voice of Paikgacha Campaign.

পাইকগাছা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

পাইকগাছা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা গতকাল সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আইন শৃঙ্খলা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কবির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন আইন শৃঙ্খলা কমিটির উপদেষ্টা ও উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স,ম বাবর আলী।

বিশেষ অতিথির বক্তৃতা করেন শাহদাৎ হোসেন বাচ্চু, পাইকগাছা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মিহির বরণ মন্ডল, উপজেলা কৃষি কর্মকর্তা বিভাস চন্দ্র সাহা, পাইকগাছা পৌরসভার প্যানেল মেয়র আনিছুর রহমান মুক্ত, প্রেসক্লাব পাইকগাছার সভাপতি প্রকাশ ঘোষ বিধান, যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, রুহুল আমিন বিশ্বাস, সমরেশ হালদার, কাজল কান্তি বিশ্বাস, শেখ শাহাদাৎ হোসেন ডাবলু, এসএম এনামুল হক, কাজী আব্দুস সালাম বাচ্চু, হাজী মুনছুর আলী, মাদ্রাসারু সুপার আজাহারুল ইসলাম, ব্যবসায়ী দাউদ শরীফ প্রমুখ।