Friday, September 5, 2014

পাইকগাছায় চাঁদাবাজী’সহ বিভিন্ন অপরাধের অভিযোগে দুই ভাই আটক

পাইকগাছা চাঁদাবাজী, হত্যা প্রচেষ্টা’সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ দুই ভাইকে আটক করেছে। এ ঘটনায় থানায় পৃথক দুটি মামলা হয়েছে।

জানা গেছে, উপজেলার লতা ইউনিয়নের হানিরাবাদ গ্রামের সালাম হাওলাদারের পুত্র জাহাঙ্গীর ও আলমগীর হাওলাদার গংরা এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্রের মাধ্যমে ভীতি প্রদর্শন করে বিভিন্ন মৎস্য ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবী করে আসছে। তাদের ভয়ে এলাকায় কোন লোক স্বাভাবিকভাবে মৎস্য ঘের পরিচালনা’সহ বাসবাস করতে পারছে না।

এসব অপরাধমূলক কর্মকান্ডের অভিযোগে থানা পুলিশ বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে হানিরাবাদ গ্রামের সালাম হাওলাদারের পুত্র আলমগীর হাওলাদার (৩০) ও শওকত হাওলাদার (৩৭) কে আটক করে। এ ঘটনায় হানিরাবাদ গ্রামের মৃত মোজাম্মেল হাওলাদারের পুত্র মৎস্য ব্যবসায়ী আবু তুহিন হাওলাদার, একই এলাকার মৃত আলহাজ্ব মেছের আলী গাজীর পুত্র হযরত আলী গাজী বাদী হয়ে থানায় পৃথক দুটি মামলা করেছেন।

উল্লেখ্য, আটককৃতদের মধ্যে আলমগীর অস্ত্র সরবরাহকারী বলে ডুমুরিয়া থানা পুলিশের নিকট অস্ত্র সহ আটক ব্যক্তি স্বীকারোক্তি দিয়েছে। এছাড়াও আসামীদের নামে একাধিক মামলাও রয়েছে।

পাইকগাছায় মোটরসাইকেল চাপায় এক বৃদ্ধা নিহত

পাইকগাছায় শুক্রবার সকালে মোটরসাইকেল চাপায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। পুৃলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

প্রত্যক্ষদশীরা জানিয়েছেন, উপজেলার লস্কর ইউনিয়নের লক্ষীখোলা গ্রামের খালেক গাইনের ছেলে আব্দুল্লাহ গাইন (২৫) সকাল ১০টার দিকে চাঁদখালীর গজালিয়া থেকে দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে আলমতলার দিকে আসছিল। পথিমধ্যে পাইকগাছা-কয়রা সড়কের লক্ষীখোলা নামক স্থানে পৌছালে একই এলাকার পথচারি আয়মান বিবি (৭০) কে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ওসি শিকদার আককাস আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

মুমূর্ষু শিবসা’র কান্না!

কপোতাক্ষ তো কাঁদতে কাঁদতে শেষ! এবার কি তবে শিবসার পালা?


এ কান্নার আওয়াজ কি আমাদের জনপ্রতিনিধিদের কর্ণকুহরে পৌছায় না? নাকি তারা কর্ণপাত করার প্রয়োজন মনে করেন না?



ছবিটি পাইকগাছা পৌরসভাস্থ পানি উন্নয়ন বোর্ডের সামনে থেকে তোলা।