Friday, September 5, 2014

পাইকগাছায় শহীদ এম এ গফুর পুত্র মন্টুর নাম ব্যবহার করে...

ফেক ফেসবুক একাউন্ট খোলার অভিযোগ; থানায় জিডি


সাবেক এমএনএ শহীদ এম এ গফুর এর জৈষ্ঠ্য পুত্র ও পাইকগাছা উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক আনোয়ার ইকবাল মন্টু এর নাম ব্যবহার করে কে বা কারা একটি ফেক ফেসবুক একাউন্ট খুলেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরী হয়েছে। 

ডায়েরী সূত্রে জানা গেছে, গত কয়েক দিন আগে আনোয়ার ইকবাল মন্টু এর নাম ব্যবহার করে এবং তার পরিবারের সদস্যদের ছবি দিয়ে কে বা কারা একটি ফেক ফেসবুক একাউন্ট খোলে। বিষয়টি আনোয়ার ইকবালের দৃষ্টি গোচর হলে বিভিন্ন স্থানে যোগাযোগ করে দেখেন পরিবারের কোন সদস্য কিংবা পরিচিত কেহ এমন কোন কাজ করেনি।

আনোয়ার ইকবাল মন্টু জানান, তথ্য প্রযুক্তির ব্যবহার তিনি বেশী জানেন না। তাছাড়া ফেসবুক কি সে সর্ম্পকে তার কোন ধারনাই নেই। তিনি আরো বলেন, অসৎ উদ্দেশ্যে তার নাম ব্যবহার করা হয়েছে। এ কারনে তিনি আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। যার নং ১১৪।

পাইকগাছায় হিরোইন গাঁজাসহ আটক ৪; একজনকে ছেড়ে দেয়ার অভিযোগ

পাইকগাছা থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে হিরোইন ও গাজাসহ ৪ ব্যক্তিকে আটক করেছে। আটককৃতদের মধ্যে দু’জনের বিরুদ্ধে পৃথক মামলা, ভ্রাম্যমান আদালতে ১ জনকে জরিমানা করা হয়েছে। অপর একজনকে ছেড়ে দেয়ার অভিযোগ উঠেছে।

থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যার পর থানা পুলিশ অভিযান চালিয়ে সোলাদানা ইউনিয়নের সরদার আবুল হোসেন কলেজ সংলগ্ন চৌরাস্তা মোড় থেকে প্রথমে মাদক সরবরাহকারী সোলাদানা গ্রামের পঞ্চাননের পুত্র মিথুন এবং পরবর্তী অভিযান চালিয়ে একই এলাকা থেকে ৩০ গ্রাম গাঁজাসহ সোলাদানা গ্রামের মাহমুদ গাজীর পুত্র আমজাদ আলী গাজী (৬৫), ৮০ মিঃ গ্রাম হিরোইনসহ ভিলেজ পাইকগাছা গ্রামের আব্দুল আলী গাজীর পুত্র আব্দুর রহমান গাজী (৪২) ও এক পুরিয়া গাঁজাসহ সালুবুনিয়া গ্রামের অঞ্জন কুমার ঢালীর পুত্র বিপ্লব কুমার ঢালী (২৮) কে আটক করে।

আটককৃতদের মধ্যে আমজাদ ও আব্দুর রহমানের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে পৃথক দু’টি মামলা করে। অপরদিকে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কবির উদ্দীন বৃহস্পতিবার বিপ্লব কুমার ঢালীকে ভ্রাম্যমান আদালতে ১ হাজার টাকা জরিমানা করেন।

এদিকে প্রথম আটককৃত মিথুনকে মোটা অংকের টাকার বিনিময়ে ছেড়ে দেয়া হয় বলে এলাকাবাসীর অভিযোগ। এ ব্যাপারে ৩ জনকে আটক করা হয় বলে এসআই রহমত আলী জানান। অপরদিকে ঘটনার সাথে জড়িত না থাকার ফলে আটকের পরপরই মিথুনকে ছেড়ে দেয়া হয় বলে পুলিশের অপর এক কর্মকর্তা জানান।

নয়নাভিরাম পাইকগাছা !


ছবিটি পাইকগাছা পৌরসভাস্থ কোর্ট মসজিদের পাশ থেকে তোলা।