Sunday, September 7, 2014

কপিলমুনিতে ফুটবল খেলা অনুষ্ঠিত

কপিলমুনি সহচরী বিদ্যামন্দির স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে শুক্রবার বিকাল ৪টায় কপিলমুনি (বিনোদগঞ্জ) স্বর্ণ ব্যবসায়ী সমিতি একাদশ ও বস্ত্র ব্যবসায়ী সমিতি একাদশ এর মধ্যে এক প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।

খেলার প্রথমার্ধে বস্ত্র ব্যবসায়ী সমিতির আসাদুল ১ গোল করেন। দ্বিতীয়ার্ধে স্বর্ণ ব্যবসায়ী সমিতির ইন্দ্রজিৎ বিশ্বাসের দর্শর্ণীয় গোলে খেলার শেষ মুহূর্তে সমতা আসে। শেষ পর্যন্ত ১-১ গোলে খেলা ড্র হওয়ায় আয়োজক কমিটির সিদ্ধান্তের প্রেক্ষিতে অবিলম্বে পুনরায় খেলা অনুষ্ঠানের ঘোষণা দেওয়া হয়।

যুগোল কিশোর দে’র সভাপতিত্বে অনুষ্ঠিত ক্রিড়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কপিলমুনি সহচরীবিদ্যা মন্দির স্কুল এন্ড কলেজ এর প্রধান শিক্ষক হরেকৃষ্ণ দাশ। বিশেষ অতিথি ছিলেন, কে কে এসপির সাঃ সম্পাদক এম আজাদ হোসেন, কপিলমুনি স্বর্ণ ব্যবসায়ী সমিতির সভাপতি মানিক লাল সিংহ, বস্ত্র ব্যবসায়ী সমিতির সভাপতি আইয়ুব সিদ্দিকী, বস্ত্র ব্যবসায়ী সমিতির সমিতির সাঃ সম্পাদক অশোক কুমার সাধু, স্বর্ণ ব্যবসায়ী সমিতির সাঃ সম্পাদক সন্তোষ সরকার, সাবেক সাঃ সম্পাদক আল্হাজ্ব ফজলুর রহমান প্রমুখ।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চলনা করেন স্বর্ণ ব্যবসায়ী সমিতির সহ-সাঃ সম্পাদক পলাশ কর্মকার।

কয়রায় ১০ দিন ব্যাপী বৃক্ষ মেলা শুরু

কয়রা উপজেলার উত্তর বেদকাশীর কাছারীবাড়ির চিরচেনা বটতলার ১০ দিন ব্যাপী বৃক্ষ মেলা শুরু হয়েছে। ৫ সেপ্টেম্বর বিকেল ৩টায় স্থানীয় সংসদ সদস্য এড. শেখ মোঃ নূরুল হক মেলা প্রাঙ্গনের মঞ্চে ফিতা কেটে ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে বৃক্ষ মেলার উদ্বোধন করেন। 

মেলা বাস্তবায়ন কমিটির সভাপতি সরদার নুরুল ইসলাম কোম্পানীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য এড. শেখ মোঃ নূরুল হক। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীম হাসান, থানা অফিসার ইনচার্জ সুবীর দত্ত, আওয়ামী নেতা শেখ মোঃ মনিরুল ইসলাম, মোস্তফা রফিকুল ইসলাম সানা, আব্দুস সাত্তার পাড়, বীর মুক্তিযোদ্ধা জিএম মতিউর রহমান, কয়রা সদর ইউপি চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম, উপজেলা প্রেসক্লাব সভাপতি মোহাঃ হুমায়ুন কবির, মেলা বাস্তবায়ন কমিটির সাধারন সম্পাদক সরদার শফিকুল ইসলাম প্রমুখ।

প্রধান অতিথি সাংসদ বৃক্ষের গুরুত্ব তুলে ধরে বলেন, গাছ আমাদের অক্সিজেন দেয় তাই প্রত্যেককে একটি করে ফলজ, বনজ ঔষধি গাছ লাগাতে হবে। উপজেলা নির্বাহী অফিসার ও থানা অফিসার ইনচার্জ মেলায় আগতদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করে বলেন, মেলার নামে অশ্লীলতা ও বেহায়াপনার মতো কিছু ঘটলে তাৎক্ষনিক মেলা বন্ধ করে দেয়া হবে।

সাড়া জাগানো এ মেলার পার্শে সার্কাস ও পুুতুল নাচেরও আয়োজন করা হয়েছে।

Saturday, September 6, 2014

অন্তরে সালমান শাহ : দিন গুনতে গুনতে ১৭ বছর

আজ ৬ সেপ্টেম্বর জনপ্রিয় চলচ্চিত্রশিল্পী সালমান শাহ-এর মৃত্যুবার্ষিকী। ১৯৯৬ সালের এই দিনে তিনি পাড়ি জমান অনন্তলোকে। এরপর ১৭ বছর পার হলেও ঢাকাই সিনেমার মোড় ঘুরিয়ে দেওয়া এই ক্ষণজন্মা নায়ককে আজও মনে রেখেছেন চলচ্চিত্রপ্রেমী মানুষ। 

একসময়ের রোমান্টিক এই যুবরাজকে 'ভয়েস অফ পাইকগাছা'র পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি !


সালমান শাহ (জন্ম: ১৯ সেপ্টেম্বর, ১৯৭১ - মৃত্যু: ৬ সেপ্টেম্বর, ১৯৯৬), বাংলাদেশের ১৯৯০-এর দশকের অন্যতম শ্রেষ্ঠ নায়ক। প্রকৃত নাম শাহরিয়ার চৌধুরী ইমন। ৫ ফুট ৬ ইঞ্চি উচ্চতার এই অভিনেতা সর্বমোট ২৭টি চলচ্চিত্র অভিনয় করেন।

এছাড়াও টেলিভিশনে তার অভিনীত গুটি কয়েক নাটক প্রচারিত হয়। ১৯৯৩ সালে তার অভিনীত প্রথম চলচ্চিত্র সোহানুর রহমান সোহান পরিচালিত কেয়ামত থেকে কেয়ামত মুক্তি পায়। একই ছবিতে নায়িকা মৌসুমী ও গায়ক আগুনের অভিষেক হয়। জনপ্রিয় এই নায়ক নব্বইয়ের দশকের বাংলাদেশে সাড়া জাগানো অনেক চলচ্চিত্রে অভিনয় করেন।

তিনি ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর অকালে মৃত্যুবরণ করেন। অভিযোগ উঠে যে, তাকে হত্যা করা হয়; কিন্তু তার সিলিং ফ্যানে ফাঁসিতে হত্যাকান্ডের কোনো আইনী সুরাহা শেষ পর্যন্ত হয়নি।