Sunday, September 7, 2014

পাইকগাছায় ফেনসিডিল’সহ মাদক ব্যবসায়ী আটক

পাইকগাছায় ১০ বোতল ফেনসিডিল’সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার চাঁদখালী ইউনিয়নের দেবদুয়ার মালোপাড়া এলাকা থেকে তাকে আটক করে। এ ঘটনায় থানায় মামলায় হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে থানার এ,এস,আই সুকুমার বৈরাগী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে পার্শ্ববর্তী সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার ফকরাবাদ গ্রামের আব্দুল লতিফের পুত্র হাফিজুল গাজী (২৮) কে ১০ বোতল ফেনসিডিল’সহ আটক করেন।

পাইকগাছা সরকারি বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অজিত কুমার

পাইকগাছা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বভার গ্রহণ করেছেন সংশ্লিষ্ট বিদ্যালয়ের সহকারী শিক্ষক অজিত কুমার সরকার। প্রাক্তন প্রধান শিক্ষক শামছুন্নাহারের কুমিল্লায় বদলীর সুবাদে গত ৩০ আগস্ট হতে অজিত কুমার সরকার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

উল্লেখ্য, অজিত কুমার সরকার সহকারি শিক্ষক হিসেবে ১৯৮৫ সালে সংশ্লিষ্ট বিদ্যালয়ে যোগদান করেন। ইতোমধ্যে তিনি ২০০৯-২০১০ বছরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন এবং তৎকালীন সময়ে ভাল ফলাফলের জন্য প্রতিষ্ঠানটি সরকারিভাবে ৪০ হাজার টাকা পুরস্কার লাভ করে।

জেলা পুলিশ সুপারের পাইকগাছা থানা পরিদর্শন

পাইকগাছা থানা পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান। তিনি শনিবার সকাল ১১টার দিকে থানা ভবন পরিদর্শন ও সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।

মতবিনিময়কালে উপস্থিত ছিলেন, ওসি শিকদার আককাস আলি, ওসি (তদন্ত) শ্যামলাল নাথ শ্যামল, এস,আই আব্দুল খালেক হাওলাদার, এস,আই রহমত আলী, এস,আই জালাল উদ্দীন, এস,আই রোকনুজ্জামান, এস,আই সাঈদুর রহমান ও এস,আই বিশ্বজিৎ।