Sunday, June 21, 2015

পাইকগাছায় অভিভাবকহীন ৩ কি.মি. সড়কের বেহাল অবস্থা; যাতায়াতের চরম ভোগান্তি

পাইকগাছায় পৌর সদরের ৩ কিলোমিটার সড়কের বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে। সড়কের বর্তমানে কোন অভিভাবক না থাকায় বর্ষা মৌসমের শুরুতেই বিভিন্ন বড় বড় গর্ত সৃষ্টি হয়ে যাতায়াতের অনুপযোগী হয়ে পড়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছে সচেতন এলাকাবাসী।

জানা গেছে, উপজেলা সদরের জিরো পয়েন্ট এলাকা থেকে পৌর বাজার হয়ে শিববাটী পর্যন্ত সড়ক ও জনপদ বিভাগের ৩ কিলোমিটার পাকা সড়ক রয়েছে। সড়কটি ইতোপূর্বে পাইকগাছা-কয়রা সড়ক হিসেবে ব্যবহার করাকালীন সময়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনের তাগিদে মাঝে মধ্যে সংস্কার বা মেরামত করত। 

গত ৩/৪ বছর পূর্বে শিববাটী ব্রীজ জনসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেয়ার পর হতে পাইকগাছা-কয়রা সড়ক হিসেবে ব্রীজ সংশ্লিষ্ট সড়কটি ব্যবহৃত হওয়ার ফলে জিরো পয়েন্ট এলাকা থেকে শিববাটী পর্যন্ত ৩ কিলোমিটার সড়কটি অভিভাবকহীন হয়ে পড়ে। 

সড়ক ও জনপদ বিভাগ অনেকটাই অলিখিতভাবে সড়কটি পরিত্যক্ত ঘোষণা করে। ফলে দীর্ঘদিন সংস্কারের অভাবে সড়কের বিভিন্ন স্থানে বড় বড় খাদের সৃষ্টি হয়। বর্তমানে বর্ষা মৌসুমের শুরুতেই বড় বড় গর্তে পানি জমে বড় বড় যানবাহন থেকে শুরু করে নছিমন, করিমন এমনকি ভ্যান চলাচলেরও অনুপযোগী হয়ে পড়েছে। 

এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে পৌর মেয়রসহ সড়ক ও জনপদ বিভাগের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

পাইকগাছায় সদ্য বিবাহিত প্রেমিকাকে অপহরণকালে পূর্ব প্রেমিক আটক

পাইকগাছা থেকে সদ্য বিবাহিত প্রেমিকাকে অপহরণকালে পুলিশ কংকর সরদার নামে এক যুবককে আটক করেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার লস্কর গ্রামের প্রভাত সানা ওরফে কিনা’র কলেজ পডুয়া মেয়ে অনুশ্রী সানা তার খালার বাড়ী পার্শ্ববর্তী দাকোপের বটবুনিয়া এলাকায় যাতায়াতের সুবাদে ঐ এলাকার দীপক সরদারের ছেলে কংকর সরদার (২৫) এর সাথে প্রেমজ সম্পর্ক গড়ে ওঠে। 

বিষয়টি জানতে পেরে প্রভাত সানা তার মেয়ে অনুশ্রীকে প্রতিবেশী শিবপদ সানার কলেজ পডুয়া ছেলে ধনেশ সানার সাথে গত দেড় মাস পূর্বে বিয়ে দেয়। এদিকে পূর্ব প্রেমিক কংকর সরদার প্রেমিকার আপত্তিকর ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে তার সাথে পালিয়ে যাওয়ার প্রস্তাব দেয়। 

সে অনুযায়ী ঘটনার দিন রোববার সকাল ৯টার দিকে কংকর সরদার বটবুনিয়া এলাকার চন্দন রায়ের মোটরসাইকেল ভাড়া নিয়ে পাইকগাছার শিববাটী ব্রিজের পশ্চিম পাশে উপস্থিত হয় এবং ঘটনাস্থলে পূর্ব থেকে অবস্থান নেয়া বিবাহিতা প্রেমিকা অনুশ্রীকে মোটরসাইকেলে নিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা ও রাড়ুলী ক্যাম্প পুলিশ পূর্ব প্রেমিক কংকরকে আটক করে এবং ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করে। 

এ ঘটনায় অনুশ্রীর পিতা প্রভাত সানা বাদী হয়ে অপহরণের অভিযোগ এনে কংকরসহ অপর একজনকে অজ্ঞাত আসামী করে থানায় মামলা করেছেন।

Thursday, June 18, 2015

খোশ আমদেদ রমজানুল মোবারক

রহমত, মাগফিরাত এবং মুক্তির পয়গাম নিয়ে আমাদের মুসলিম উম্মাহর সামনে হাজির হয় পবিত্র মাস মাহে রমজান। রমজানুল মোবারক মানুষের পশুত্বকে খতম করে জাগ্রত করে মনুষ্যত্বকে।