Saturday, October 29, 2016

পাইকগাছায় দু’শতাধিক মণ্ডপে শ্যামা কালী পূজা ও দীপাবলি উৎসব

পাইকগাছায় ব্যাপক ধর্মীয়ভাব গাম্ভীর্যের মধ্যদিয়ে সনাতন ধর্মালম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্রী শ্রী শ্যামা কালী পূজা ও ও দীপাবলি উৎসব অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষে পৌর সদরসহ উপজেলার বিভিন্ন স্থানে প্রায় দুই শতাধিক স্থানে পূজার আয়োজন করা হয়েছে।

পূজা উপলক্ষে প্রতিটি মণ্ডপ সাজানো হয়েছে নান্দনিক আলোক সজ্জ্বায়। প্রবেশদ্বারে করা হয়েছে বিশাল আকারের তোরণ। মূল পূজাস্থল সাজানো হয়েছে প্যান্ডেল দিয়ে। প্রধান সড়ক থেকে পূজাস্থলে যাওয়ার পথ সাজানো হয়েছে বিভিন্ন রঙ্গের বাতি দিয়ে। সন্ধ্যার পর মণ্ডপগুলোতে তৈরী হয় জাকজমকপূর্ণ মনোরম পরিবেশ। 

এ বছর পৌর এলাকায় সরল দাশ পাড়া, সরল উত্তর পাড়া, সরল পরমানিক পাড়া, সরল মাঝের পাড়া, সরল কালিবাড়ী পূজা মন্দির, সরল নবপল্লী, বাসস্টান্ড, বাজার মন্দির ও শিববাটীতে জাকজমকপূর্ণ পরিবেশে শ্যামা কালী পূজা অনুষ্ঠিত হয়। পৌর এলাকার ন্যায় উপজেলার বিভিন্ন স্থানে অনুরূপ দুই শতাধিক স্থানে শ্যামা কালী পূজা অনুষ্ঠিত হচ্ছে বলে খবর পাওয়া গেছে।



মধ্যরাত থেকে মূল পূজা শুরু হবে। এ উপলক্ষে মণ্ডপে মণ্ডপে চলবে প্রসাদ বিতরণ, পূজা অর্চনা ও অঞ্জলী প্রদান।


Happy Diwali - শুভ দীপাবলি

Friday, October 28, 2016

ঘূর্ণিঝড় কায়ান্টের প্রভাবে পাইকগাছায় ৩ দিনব্যাপী বৈরী আবহাওয়া

পাইকগাছায় ঘূর্ণিঝড় “কায়ান্ট” এর প্রভাবে গত ৩ দিন যাবৎ বৈরী আবহাওয়া বিরাজ করছে। বৈরী আবহাওয়ার প্রভাবে বুধবার রাত ১১টা থেকে বৃহস্পতিবার সকাল ১১ পর্যন্ত দীর্ঘ সময় বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে গোটা এলাকা। 

দিনের বেলায় মেঘলা গুমোট অবস্থা বিরাজ করছে, আর রাতের বেলায় মাঝে মধ্যে হালকা ও মাঝারি ধরণের বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে প্রকৃতির মাঝে কিছুটা সতেজতা পরিলক্ষিত হলেও সাধারণ মানুষকে পড়তে হয় কিছুটা বিড়ম্বনায়।

উল্লেখ্য, গত বুধবার সৃষ্ট ঘূর্ণিঝড় কায়ান্ট দূর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়। আর এর প্রভাবে উপকূলীয় পাইকগাছায় গত ৩ দিন যাবৎ বৈরী আবহাওয়া বিরাজ করছে।

বুধবার রাতভর এবং বৃহস্পতিবার সকালে মুসলধারে বৃষ্টি হয়। এতে রাস্তা-ঘাটে পানি জমে যায়। ফলে যাতায়াতে কিছুটা ভোগান্তি হয় সাধারণ মানুষের। বৃহস্পতিবার রাতে হালকা বৃষ্টি হওয়ার পর বৃষ্টির সম্ভবনা কমে গেলেও শুক্রবারও দিনভর মেঘলা গুমোট অবস্থা বিরাজ করতে দেখা যায়।