Monday, December 12, 2016

পাইকগাছা সরঃ বালিকা উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী ২০১৬

প্রিয় আঙিনায় আরেকবার.... মেতে উঠবো উৎসবে, ফিরে যাবো শৈশবে....


প্রথম বারের মতো পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছেন ঐতিহ্যবাহী পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা। আগামী ২৩ ডিসেম্বর শুক্রবার বিদ্যালয়টির প্রাক্তন শিক্ষার্থীদের এই মিলনমেলা অনুষ্ঠিত হবে। পাইকগাছা পৌরসভাস্থ বিদ্যালয়টির ক্যাম্পাসে অনুষ্ঠিত হতে যাওয়া এই আয়োজনে ১৯৭৮ থেকে ২০১৬ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন।

অনুষ্ঠান বিষয়ক তথ্য ও রেজিস্ট্রেশন জন্য ০১৭৭৮-৪৫৪২৬০ নাম্বারে ফোন করে যোগাযোগ করতে বলা হয়েছে। (রেজিস্ট্রেশনের শেষ তারিখ ১৮ ডিসেম্বর)

প্রিয় আঙিনায় আরেকবার.... মেতে উঠবো উৎসবে, ফিরে যাবো শৈশবে....
১৯৭৮ থেকে ২০০০ সালের ব্যাচের শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফি ১ হাজার টাকা, ২০০১ থেকে ২০০৬ সালের শিক্ষার্থীদের ৮০০ টাকা এবং ২০০৭ থেকে ২০১৬ সালের শিক্ষার্থীদের ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

আযোজকরা জানিয়েছেন, অনুষ্ঠানের প্রায় সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং পুনর্মিলনী অনুষ্ঠানে কমপক্ষে ৩ শতাধিক প্রাক্তন শিক্ষার্থীর সমাগম ঘটবে। দিনব্যাপী থাকবে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন।

Thursday, December 8, 2016

পাইকগাছায় শিক্ষিকা সেরিনা আকতারের বিদায়ী সংবর্ধনা

পাইকগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষিকা সেরিনা আকতার বেবী দীর্ঘ ২৯ বছরের শিক্ষকতা জীবন সফলভাবে সম্পন্ন করেছেন। তিনি ১৯৮৭ সালের ২৯ অক্টোবর সহকারী শিক্ষক হিসেবে সরকারি চাকুরীতে যোগদান করেন। চাকুরী জীবনের দীর্ঘ ২৯ বছরের মধ্যে প্রায় ২৬ বছর কর্মরত ছিলেন পাইকগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। ব্যক্তিগত জীবনে তিনি একজন সফল মাতা।


বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষক সেরিনা আকতার বেবীকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাবেক কাউন্সিলর হেমেশ চন্দ্র মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন প্রধান শিক্ষক আশুতোষ কুমার মন্ডল ও সহকারী শিক্ষা অফিসারবৃন্দ। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

নিরবে পেরিয়ে গেল ৮টি বছর.... গুরুদাসী’র ৮ম প্রয়াণ দিবস আজ

দেশের জন্য সর্বস্ব বিলিয়ে দেওয়া মানুষটির কথা কেউ মনে রাখেনি। নিরবে পেরিয়ে গেছে ৮টি বছর। ৮ ডিসেম্বর ২০০৮, দিবাগত রাতে সকলের অগচরে না ফেরার দেশে চলে যান বীরাঙ্গনা গুরুদাসী মন্ডল। 
 
অথচ তাকে স্মরণ করার জন্য এগিয়ে আসেনি কোনো সামাজিক, রাজনৈতিক বক্তি বা সরকার। আজ অবধি ধরে রাখার চেষ্টা করা হয়নি তার শেষ স্মৃতি চিহ্ন ইহকালের আবাসস্থল।

বীরাঙ্গনা গুরুদাসী মন্ডল, তুমি পাইকগাছার গর্ব, ভুলবো না তোমায়। কিন্তু মাসি, তুমি হঠাৎ আর এসে বলবে না, ''কেমন আছিস বাবা ? ভালো আছিস তো ? দে কয়ডা টাহা দে, তোরা না দিলি পাব কনে ক।''

Voice of Paikgacha বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছে তোমাকে !