Tuesday, February 7, 2017
Saturday, December 24, 2016
অবৈধভাবে কপোতাক্ষের মাটি উত্তোলন; ১ ব্যক্তিকে ১৫ দিনের কারাদন্ড
পাইকগাছায় সরকারি কাজে বাঁধা ও কপোতাক্ষ নদ থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করার অভিযোগে আইনুদ্দীন শেখ (৪৭) নামে এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।
প্রাপ্ত অভিযোগে জানা গেছে, উপজেলার গদাইপুর ইউনিয়নের মেলেক পুরাইকাটী গ্রামের মৃত সুলতান শেখের ছেলে আইনুদ্দীন হিতামপুর স্লুইচ গেট সংলগ্ন কপোতাক্ষ নদ থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করছিলেন।
প্রশাসনের নির্দেশে স্থানীয় গ্রাম পুলিশ আইনুদ্দীনকে মাটি উত্তোলন করতে নিষেধ করলে প্রশাসনকে তোয়াক্কা না করে গ্রাম পুলিশকে মারপিট করা হয় এমন খবর পেয়ে শনিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্টেট ও উপজেলা নির্বাহী অফিসার নাহিদ-উল-মোস্তাক ঘটনাস্থলে অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দণ্ডবিধি ১৮৮-১৮৯ ও বালুমহল ও ব্যবস্থাপনা আইন ২০১২ এর ৪ ধারা ভঙ্গে ১৫-১ ধারায় আইনুদ্দীনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

পাইকগাছা সরঃ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক প্রীতিভোজ অনুষ্ঠিত
পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে বিদ্যালয় মিলনায়তনে প্রধান শিক্ষক মোঃ আব্দুল গফ্ফারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদ-উল-মোস্তাক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রশান্ত কুমার রায়, প্রাক্তন প্রধান শিক্ষক সৈয়দ আলী মোড়ল, সুরাইয়া বানু ও অপু মন্ডল, প্রাক্তন শিক্ষক অখিল কুমার সরকার, সুকুমার বিশ্বাস, হরিপদ মন্ডল, আরশাদ আলী, রণজিত কুমার সরকার, শিক্ষক আশুতোষ কুমার মন্ডল, দীলিপ কুমার দাশ, ইসমাইল হোসেন, ইমরুল ইসলাম, প্রদীপ শীল, অনিমেষ হরি ও রহমতুল্লাহ।
Subscribe to:
Posts (Atom)