Monday, July 24, 2017

কমিটি আছে, কমিটি নেই- কি হচ্ছে পাইকগাছা উপজেলা ছাত্রলীগে?

বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ ২২ জুলাই এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে খুলনার পাইকগাছা উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে। সেই সাথে খুলনা জেলা শাখার সম্মেলনের পূর্ব পর্যন্ত কোনো কমিটি গঠন ও বিলুপ্ত করা যাবেনা বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এর আগে গত ২১ জুলাই বাংলাদেশ ছাত্রলীগ খুলনা জেলা শাখার সভাপতি ও সম্পাদ স্বাক্ষরিত এক দলীয় প্যাডে সভাপতি ও সম্পাদক এর নাম উল্লেখ করে পাইকগাছা উপজেলা শাখার ছাত্রলীগ কমিটি ঘোষণা করা হয়। কিন্তু নতুন কমিটির আয়ু হয় মাত্র কয়েক ঘন্টা! ২২ জুলাই শনিবার রাতে কেন্দ্রীয় ছাত্রলীগ পাইকগাছা উপজেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করে।

উল্লেখ, আগামী ২৭ জুলাই খুলনা জেলা ছাত্রলীগের সম্মেলনের দিন নির্ধারিত আছে। সম্মেলনের আগে প্রতিটি উপজেলা, ইউনিয়ন, পৌরসভা, কলেজ ও ওয়ার্ড কমিটি গঠনে কেন্দ্রীয় নেতৃবৃন্দ নির্দেশ দেয়। সর্বশেষ গত ১৩ জুলাই ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি প্রতিটি জেলা ও উপজেলাসহ সকল ইউনিটে মেয়াদ উত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে ২৫ জুলাইয়ের মধ্যে নতুন কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্নের নির্দেশনা আছে বলে দলীয় একটি সূত্র জানায়। 
কয়েক ঘন্টার মধ্যে কমিটি বিলুপ্ত ঘোষণায় উপজেলা ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা হতাশা ও নিন্দা জানিয়েছে। অন্যদিকে অপর অংশ কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।
উপজেলায় দলীয় একাংশ বর্তমান সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ মোঃ নূরুল হকের নির্দেশনা অনুযায়ী কর্মসূচি পালন করছে। অপর অংশ সাবেক সংসদ সদস্য অ্যাড. সোহরাব আলী সানা, উপজেলা আ.লীগের আহবায়ক গাজী মোহাম্মদ আলী ও সদস্য সচিব মোঃ রশিদুজ্জামানের নির্দেশনা অনুযায়ী কর্মসূচি পালন করে আসছে।
গ্রুপিং এর কারণে ইতোপূর্বে দলের দুটি পক্ষের মধ্যে সংঘাত-সংঘর্ষের ঘটনাও ঘটেছে। ক্ষমতাসীন দল হওয়া সত্ত্বেও মামলায় জড়িয়ে পড়েছে অসংখ্য নেতাকর্মী। 
উল্লেখ, উপজেলা ছাত্রলীগের সর্বশেষ সম্মেলন হয় ২০১০ সালে। সম্মেলনে শেখ আবুল কালাম আজাদকে সভাপতি ও এসএম আমিনুর রহমান লিটুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। গত ৭ বছরেও দলের গুরুত্বপূর্ণ এ অঙ্গ সংগঠনের সম্মেলন না হওয়ায় অনেকটা ঝিঁমিয়ে পড়েছে সাংগঠনিক কার্যক্রম। বেড়েছে নামধারী ছাত্রলীগ নেতাকর্মী। ছাত্রলীগ এবং নামধারী ছাত্রলীগের মধ্যে কয়েকটি সংঘাত-সংঘর্ষের ঘটনাও ঘটেছে ইতোমধ্যে।


Sunday, July 23, 2017

পাইকগাছায় ১৬৫টি প্রাথমিক বিদ্যালয়ে ১ হাজার গাছের চারা রোপন

পাইকগাছায় বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গাছের চারা রোপন করা হয়েছে। রোববার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত উপজেলার ১৬৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক যোগে ১ হাজার গাছের চারা রোপন করা হয়। উপজেলা চেয়ারম্যান এড. স ম বাবর আলী পৌর সদরের কয়েকটি স্কুলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে গাছের চারা রোপন করেন। 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার তপন কুমার কর্মকার, জ্যোতি শংকর রায়, শোভা রায়, ইসলামুল হক মিঠু, নয়ন সাহা, প্রধান শিক্ষক আব্দুল গফফার, আশুতোষ কুমার মন্ডল, সেলিনা পারভীন, বিজন কুমার, শিক্ষক শিল্পী পারভীন, সুষ্মিতা সরকার, পাপিয়া পারভীন, রুমা খাতুন ও এসএম আমিনুর রহমান লিটু।

পাইকগাছায় এইচএসসিতে গড় পাশের হার ৬৭.২৬%, 'এ' প্লাস ২৩

উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যশোর বোর্ডের অধীন পাইকগাছা উপজেলার ১১টি কলেজে এবছর গড় পাশের হার ৬৭.২৬% (গতবার এ হার ছিল ৮৫.৬৭%)। এবছর উপজেলায় সর্বোচ্চ পাশের হার আর.কে.বি.কে হরিশ্চন্দ্র কলেজিয়েটে ৮৮.৩% এবং সর্বনিম্ন পাশের হার সরদার আবু হোসেন কলেজে ৪৪.৪৪%।
এছাড়া শহীদ আয়ুব ও মূসা মোমারিয়াল কলেজে পাশের হার ৮১.৩%, কালীনগর কলেজ ৮১.০৮%, চাঁদখালী কলেজে ৭৯.৩১%, কপিলমুনি সহচরী বিদ্যামন্দির ৭২.২২%, হরিঢালী কপিলমুনি মহিলা কলেজ ৬৯.৬৪%, ফসিয়ার রহমান মহিলা কলেজ ৫৮.৬৬%, লক্ষ্মীখোলা কলেজিয়েট ৫৮.১২%, পাইকগাছা কলেজ ৫৩.৪৩% এবং কপিলমুনি কলেজ ৫৩.৩৯%।
পাইকগাছা উপজেলার ১১টি কলেজের মধ্যে ৫টি কলেজ থেকে জিপিএ ৫ ('এ' প্লাস) পেয়েছে ২৩ জন। আর.কে.বি.কে হরিশ্চন্দ্র কলেজিয়েট থেকে ৮ জন, কপিলমুনি কলেজ থেকে ৮ জন, পাইকগাছা কলেজ থেকে ৩ জন, লক্ষ্মীখোলা কলেজিয়েট থেকে ৩ জন এবং চাঁদখালী কলেজ থেকে ১ জন 'এ' প্লাস পেয়েছে।

এদিকে ফলাফল ঘোষণার পর রাড়ুলী, গড়ইখালীসহ কিছুকিছু কেন্দ্রের চমকপ্রদ ফলাফল দেখে বিষ্মিত হয়েছেন সচেতন মহল। অনেকের ধারনা এ কেন্দ্রগুলোতে পরীক্ষার সময় ব্যাপক অনিয়ম হওয়ার কারনে প্রতিবারের ন্যয় এবারও সদরের কলেজগুলো থেকে প্রত্যন্ত এলাকার ওইসব কেন্দ্রে চমকপ্রদ ফলাফল এসেছে। বিষয়টি খতিয়ে দেখে সুষ্ঠু তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে এ সব কেন্দ্রের শিক্ষার মান নিয়ে প্রশ্ন দেখা দিবে। একই সাথে জিপিএ ৫ এর প্রলোভনে সদরের প্রতিষ্ঠানগুলোতে আগামীতে কোন শিক্ষার্থী ভর্তি হতে চাইবে না। এ ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বোর্ড চেয়ারম্যানের আশু হস্তক্ষেপ কামনা করেছেন অভিভাবকমহল। 
উল্লেখ্য, প্রতিবার পরীক্ষার সময় প্রত্যন্ত এলাকার কেন্দ্রগুলোতে ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠে।
বিস্তারিত ফলাফল ::
►পাইকগাছা কলেজ ::
পাশের হার :: ৫৩.৪৩%, মোট পরীক্ষার্থী :: ২৭৭, কৃতকার্য :: ১৪৮, অকৃতকার্য :: ১২৯
A+: ৩, A: ১০, A-: ‌২৬, B: ৪৮, C: ৫৯, D: ২
►কপিলমুনি কলেজ ::
পাশের হার :: ৫৩.৩৯%, মোট পরীক্ষার্থী :: ৩৫৪, কৃতকার্য :: ১৮৯, অকৃতকার্য :: ১৬৫
A+: ৮, A: ৩৭, A-: ‌৪৭, B: ৫৭, C: ৩৯, D: ১
►আর.কে.বি.কে হরিশ্চন্দ্র কলেজিয়েট ::
পাশের হার :: ৮৮.৩%, মোট পরীক্ষার্থী :: ২৬৫, কৃতকার্য :: ২৩৪, অকৃতকার্য :: ৩১
A+: ৮, A: ১১০, A-: ‌৫৩, B: ৩৪, C: ২৯, D: ০
►শহীদ আয়ুব ও মূসা মোমারিয়াল কলেজ ::
পাশের হার :: ৮১.৩%, মোট পরীক্ষার্থী :: ২৪৬, কৃতকার্য :: ২০০, অকৃতকার্য :: ৪৬
A+: ০, A: ২১, A-: ৫৮, B: ৭৩, C: ৪৬, D: ২
►ফসিয়ার রহমান মহিলা কলেজ ::
পাশের হার :: ৫৮.৬৬%, মোট পরীক্ষার্থী :: ১৭৯, কৃতকার্য :: ১০৫, অকৃতকার্য :: ৭৪
A+: ০, A: ৩২, A-: ‌২৮, B: ২৬, C: ১৭, D: ২
►লক্ষ্মীখোলা কলেজিয়েট ::
পাশের হার :: ৫৮.১২%, মোট পরীক্ষার্থী :: ১৬০, কৃতকার্য :: ৯৩, অকৃতকার্য :: ৬৭
A+: ৩, A: ২৪, A-: ‌২২, B: ২৭, C: ১৬, D: ১
►কালীনগর কলেজ ::
পাশের হার :: ৮১.০৮%, মোট পরীক্ষার্থী :: ৭৪, কৃতকার্য :: ৬০, অকৃতকার্য :: ১৪
A+: ০, A: ১০, A-: ‌১৯, B: ১৯, C: ১২, D: ০
►চাঁদখালী কলেজ ::
পাশের হার :: ৭৯.৩১%, মোট পরীক্ষার্থী :: ৫৮, কৃতকার্য :: ৪৬, অকৃতকার্য :: ১২
A+: ১, A: ১৫, A-: ‌১৭, B: ১১, C: ২, D: ০
►হরিঢালী কপিলমুনি মহিলা কলেজ ::
পাশের হার :: ৬৯.৬৪%, মোট পরীক্ষার্থী :: ৫৬, কৃতকার্য :: ৩৯, অকৃতকার্য :: ১৭
A+: ০, A: ১৪, A-: ‌৯, B: ৯, C: ৭, D: ০
►কপিলমুনি সহচরী বিদ্যামন্দির ::
পাশের হার :: ৭২.২২%, মোট পরীক্ষার্থী :: ৩৬, কৃতকার্য :: ২৬, অকৃতকার্য :: ১০
A+: ০, A: ২, A-: ‌৫, B: ১৩, C: ৬, D: ০
►সরদার আবু হোসেন কলেজ ::
পাশের হার :: ৪৪.৪৪%, মোট পরীক্ষার্থী :: ১৮, কৃতকার্য :: ৮, অকৃতকার্য :: ১০
A+: ০, A: ০, A-: ‌৪, B: ১, C: ৩, D: ০