Saturday, July 29, 2017

ঢাকা-কয়রা রুটে চালু হলো বিআর‌টি‌সি এ‌সি বাস সা‌র্ভিস

২৭ জুলাই বৃহস্পতিবার বিআর‌টি‌সি'র চেয়ারম্যান (কয়রা-খুলনা-ঢাকা) এসি বাস সার্ভিসের উদ্বোধন করেছেন। আপতত প্র‌তি‌দিন ১টি ক‌রে বাস উভয় দিক থে‌কে ছাড়‌বে। কয়রা থেকে বিকাল ৫টা এবং ঢাকা থেকে রাত ৮টা ৩০ মিনিটে। সরাসরি মাওয়া ফেরিঘাট দিয়ে পারাপার হবে বিআর‌টি‌সি'র এই এসি বাস।

ভাড়া : ৭৫০ টাকা।


কয়রা কাউন্টার: ০১৭০৭-৬৯৮৫৩০
পাইকগাছা: ০১৭০৭-৬৯৮৫৩১
খুলনা জি‌রো প‌য়েন্ট: ০১৯১৩-২৬২১৪০
কল্যানপুর: ০১৯১৯-৬৫৪৭৫৩
কলাবাগান: ০১৮৩৪-৬৩৮০৬৭
কমলাপুর: ০১৮৩৪-৬৫১৯০৫
জনপদ: ০১৯১৫-৫০২৫৫০

Thursday, July 27, 2017

পাইকগাছায় চেয়ারম্যানের কার্যালয়ের ছাদে প্রতিবন্ধী যুবতী ধর্ষিত

পাইকগাছায় প্রলোভন দেখিয়ে এক প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ করার অভিযোগে থানায় মামলা করা হয়েছে। গত শনিবার এক ইউপি চেয়ারম্যানের নিজস্ব কার্যালয়ের ছাদে এ ঘটনা ঘটেছে বলে থানায় রুজু করা মামলার এজাহারে বলা হয়েছে।
প্রতিবন্ধী ওই যুবতী (২৫) জানান, প্রতি শনিবার হরিঢালী ইউপি চেয়ারম্যান আবু জাফর সিদ্দিকী (রাজু) প্রতিবন্ধী ও ভিক্ষুকদের মাঝে খাবার বিতরণ করে থাকেন।  ঘটনার দিন গত শনিবার দুপুরে চেয়ারম্যানের নিজস্ব কার্যালয়ে খাবার খেতে গিয়েছিলেন তিনি। এর পর একই গ্রামের সামছুর মজলিশের ছেলে আলাউদ্দীন (৩২) শাড়ি-কাপড় দেওয়ার কথা বলে ওই ভবনের ছাদে নিয়ে তাকে ধর্ষণ করে।

এ ঘটনা জানাজানি হয় আজ বৃহস্পতিবার। এদিন বিকেলে কথিত ধর্ষিতা পরিবারের সদস্যদের নিয়ে থানায় এসে এ ঘটনার বর্ণনা দিয়ে বিচার দাবি করেন।

থানার ওসি আমিনুল ইসলাম বিপ্লব জানিয়েছেন, ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের জোর চেষ্টা চলছে।

ঘটনার ব্যাপারে চেয়ারম্যান আবু জাফর সিদ্দিকী রাজুর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে জানা যায়, তিনি দেশের বাইরে রয়েছেন।

Tuesday, July 25, 2017

জনপ্রশাসন পদক প্রাপ্তিতে উপসচিব সাবিনা ইয়াসমিনকে অভিনন্দন

জনপ্রশাসন পদক পেয়েছেন পাইকগাছার কৃতি সন্তান মুক্তিযোদ্ধা কন্যা উপসচিব সাবিনা ইয়াসমিন। তিনি গত রোববার খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক মোঃ আমিন উল আহসান এর সভাপতিত্বে পদক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বিভাগীয় কমিশনার মোঃ আব্দুস সামাদ এর নিকট থেকে পদক গ্রহণ করেন।

গৌরবময় অর্জনের স্বীকৃতি স্মরূপ জনপ্রশাসন পদক পাওয়ায় সাবিনা ইয়াসমিন'কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে জন্মস্থান পাইকগাছার বিভিন্ন মহল।