Monday, April 1, 2013

অভিনন্দন !

একজন ভক্ত (এটিএম গোলাম রব্বানী রাজা) Voice of Paikgacha কে অভিনন্দন জানিয়েছেন কুয়ালালামপুর, মালেশিয়া থেকে। অসংখ্য ধন্যবাদ রাজাভাইকে।

FB ID: http://www.facebook.com/raza1971us


এইচএসসি-২০১৩ এর প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত

অভিভাবক ও শিক্ষার্থীদের উদ্বেগ উৎকণ্ঠার মধ্য দিয়ে আজ সোমবার থেকে পাইকগাছায় এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষার প্রথম দিন বাংলা (আবশ্যিক) ১ম পত্র, সহজ বাংলা ১ম পত্র, বাংলা ভাষা ও বাংলাদেশের সংস্কৃতি ১ম পত্র, বাংলা (আবশ্যিক) ১ম পত্র (ডিপ্লোমা ইন-কমার্স) পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।


পাইকগাছায় হরতাল সমর্থনে বিএনপি ও ছাত্র শিবিরের মিছিল

পাইকগাছায় শিবিরের কেন্দ্রীয় সভাপতিকে গ্রেফতারের প্রতিবাদ ও মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতাল সমর্থনে বিএনপি ও শিবিরের উদ্যোগে পৃথক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার পৌনে ৫ টায় শিবিরের উদ্যোগে লোনা পানি কেন্দ্রের সামনে থেকে এক বিক্ষোভ মিছিল প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পরিবহন চত্ত্বরে গিয়ে শেষ হয়।

অপরদিকে ৬টায় থানা বিএনপি’র উদ্যোগে এক বিক্ষোভ মিছিল পৌর বাজার হতে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পাইকগাছা কলেজ চত্ত্বরে গিয়ে শেষ হয়।