পাইকগাছায় বিশ্ব অটিজম সচেতনতা দিবস
উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয়ছিল
"অটিজম জীবনের সাহসী যাত্রা"। দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার সকালে উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এক
বর্ণাঢ্য র্যালী শেষে স্বাস্থ্য কমপ্লেক্সের অডিটরিয়াম ভবনে উপজেলা
স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ আবুল ফজলের সভাপতিত্বে আলোচনা সভায়
বক্তব্য রাখেন ডাঃ মোঃ সাফিকুল ইসলাম, ডাঃ প্রশান্ত মন্ডল,ডাঃ সঞ্জয় কুমার,
উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর উদয় মন্ডল, সহকারী মেডিকেল অফিসার ডাঃ
মৃন্ময় কুমার মন্ডল, দেলোয়ার হোসেন ও নার্গিস পারভীন।
Tuesday, April 2, 2013
পাইকগাছায় গাছের গুড়ি, ইট ও টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ
পাইকগাছায় বিক্ষিপ্ত বিক্ষোভ মিছিল, পিকেটিং ও
সড়ক অবরোধের মধ্যে দিয়ে সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে। মঙ্গলবার সকালে
হরতাল সমর্থনে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা পিকেটিং শেষে তেলের পাম্প হতে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সরল বাজারে গিয়ে শেষ হয়।
পরে নেতাকর্মীরা সরল বাজার, চারাবটতলা ও পৌর এলাকার শেষ প্রান্তে প্রধান সড়কে গাছের গুড়ি, ইট ফেলে রেখে এবং টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাখে। সকাল থেকেই দুরপাল্লার কোন বাস চলাচল করেনি, অধিকাংশ দোকানপাট ছিল বন্ধ। তবে অফিস, ব্যাংক, বীমা, ছিল অনেকটাই স্বাভাবিক।
অপরদিকে সকাল ১০ টার দিকে থানা বিএনপি’র উদ্যোগে বিক্ষোভ মিছিল প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পৌর ছাত্রলীগের ৩৩ নেতাকর্মীর একযোগে স্বেচ্ছায় পদত্যাগ
পাইকগাছায় পৌর ছাত্রলীগের সভাপতিসহ ৩৩
নেতাকর্মী একযোগে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন বলে খবর পাওয়া গেছে। গত ২৮
মার্চ উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সম্পাদক বরাবর পদত্যাগপত্র জমা দেয়া হয়
বলে জানাযায়।
জানাযায়, সম্প্রতি পৌর ছাত্রলীগের সভাপতিসহ কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে দলীয় নেতাদের সাথে অসাদাচরণ করার অভিযোগ ওঠে। এ নিয়ে দলের উর্দ্ধতন নেতাদের সাথে ছাত্রলীগ নেতাকর্মীদের বিরোধ দেখা দেয়। এরই সুত্রধরে গত ২৮ মার্চ পৌরছাত্রলীগের সভাপতি মফিজুল ইসলামসহ ৫১ সদস্যবিশিষ্ট পৌর কমিটির ৩৩ নেতাকর্মী একযোগে উপজেলা ছাত্রলীগের সভাপতি/সম্পাদক বরাবর স্বেচ্ছায় পদত্যাগপত্র জমা দেয়।
এ ব্যাপারে পৌর ছাত্রলীগের সভাপতি মফিজুল ইসলাম পদত্যাগপত্র জমা দেয়ার কথা স্বীকার করলেও কোন মন্তব্য করতে রাজি হয়নি।
তবে কিছুটা অভিমানের বহিঃপ্রকাশ বলে নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্রনেতা জানান। পদত্যাগপত্র গ্রহন করা হয়নি বলে উপজেলা ছাত্রলীগের সভাপতি আবুল কালাম আজাদ জানান। এ ধরনের কোন পদত্যাগপত্র পাওনা যায়নি বলে জেলা ছাত্রলীগের সভাপতি আরাফাত হোসেন পল্টু জানান।

Subscribe to:
Posts (Atom)